বিজেপি শাসিত যোগী রাজ্যে 'অরেঞ্জ ক্যাফে'! কী বিশেষত্ব এই খাবারের স্টোরের
বিজেপি শাসিত যোগী রাজ্যে 'অরেঞ্জ ক্যাফে'! কী বিশেষত্ব এই খাবারের স্টোরের
ঠিকানা উত্তরপ্রদেশের দুর্গাকুণ্ড এলাকা। বারাণসীর অতিপরিচিত এই এলাকার ' অরেঞ্জ ক্যাফে' আপাতত শিরোনাম কাড়ছে খবরের। কারণ , এই 'অরেঞ্জ ক্যাফে' নিয়েই আপাতত মাতোয়ারা গোটা উত্তরপ্রদেশ এলাকা।

যোগী রাজ্য উত্তরপ্রদেশের 'অরেঞ্জ ক্যাফে' একটি বিশেষ কারণে কেড়েছে খবরের শিরোনাম। কারণ এই 'অরেঞ্জ ক্যাফে' পরিচালনা করা হচ্ছে অ্যাসিড আক্রান্তদের দ্বারা। এমনই জানিয়েছেন 'রেড ব্রিগেড' নামক এক সমাজসেবী সংস্থার কর্ণধার অজয় প্যাটেল। তিনি ও তাঁর সংস্থাই এমন ভাবনার প্রবর্তক। তাঁর উৎসাহেই উত্তরপ্রদেশের একাধিক জায়গায় এমন ক্যাফেতে কাজের সুযোগ পেতে চলেছেন অ্যাসিড আক্রান্ত মহিলারা। এমনকি তার পরিচালনাতেও থাকছেন অ্যাসিড আক্রান্তরা।

শুধুমাত্র বারাণসীর 'অরেঞ্জ ক্যাফে' নয়। তারসঙ্গে রয়েছে , আগ্রার শেরোজ হ্যাং আউট। এই শেরোজ হ্যাং আউটেও অ্যাসিড আক্রান্তদের দেখা যাবে কাজ করতে। আর এই কারণেই অন্য সমস্ত রকমের ক্য়াফের থেকে এই ক্যাফে আলাদা। প্রথমে এমন 'অরেঞ্জ ক্যাফে' বাড়ি ভাড়া নিয়ে শুরু করা হবে। সমাজসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, অ্যাসিড আক্রান্তরা যাতে এরকম ক্যাফের মালিকানা পান , তার চেষ্টাতেই এমন উদ্যোগ।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications