Vande Bharat Train: বাংলার উপর দিয়েই কি ছুটবে বারাণসীগামী বন্দে ভারত! সমীক্ষা করছে রেল
Vande Bharat Train: খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি রুটে বন্দে ভারতের সূচনা করতে পারে রেলমন্ত্রক। আর সেই তালিকায় থাকতে পারে ঝাড়খন্ডও। এমনটাই ইঙ্গিত দিয়েছেন রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ। তাঁর কথায়, আরও একটি বন্দে ভারত ট্রেন পেতে পারে ঝাড়খন্ডবাসী।
ইতিমধ্যে রাঁচি, পাটনা এবং হাওড়ার মধ্যে বন্দে ভারত (Vande Bharat Train) চলছে। যা সফল হয়েছে। তৃতীয় বন্দে ভারত রাঁচি থেকে বারাণসী পর্যন্ত চলবে বলেই খবর।

Vande Bharat Train: ৭-৮ ঘন্টায় বারাণসী
প্রকাশিত খবর অনুযায়ী, বর্তমানে ইন্টারসিটি এক্সপ্রেস রাঁচি থেকে বারাণসীর মধ্যে চলছে। যা ১৩ ঘণ্টা সময় নেয়। তবে বন্দে ভারত পরিষেবা (Vande Bharat Train) চালু হলে মাত্র ৭ থেকে ৮ ঘন্টার মধ্যেই রাঁচি থেকেই বারাণসীতে পৌঁছনো সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। এতে যাত্রীদের সময় এক ধাক্কায় অনেকটাই কমে যাবে। শুধু তাই নয়, যাত্রী পরিষেবার ক্ষেত্রেও বিপ্লব ঘটবে বলে মনে করছে রেল। পাশাপাশি বন্দে ভারতে (Vande Bharat Train) থাকা আধুনিক ফেসিলিটির সুবিধাও যাত্রীরা পাবেন বলে মনে করা হচ্ছে।
Vande Bharat Train: কোন রুটে চলবে
প্রকাশিত খবর অনুযায়ী, রাঁচি-বারাণসী রুটে বন্দে ভারত (Vande Bharat Train) চালানো নিয়ে এই মুহূর্তে একধিক সমীক্ষা রেলের তরফে চালানো হচ্ছে। প্রাথমিক ভাবে দুটি পথ রেলের তরফে ভাবা হয়েছে বলে খবর। একটি লাইন ৫৭৫ কিলোমিটার, অন্যটি ৫৩৯ টি।
তবে মনে করা হচ্ছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেনটি বিহারের গয়া হয়ে চলবে, কারণ এই রুট দিয়ে বারাণসীর জন্য প্রচুর যাত্রী রয়েছে এবং ট্রেনের গতি ঘন্টায় 130 কিলোমিটার হতে পারে। এক্ষেত্রে বাংলার উপর দিয়েও চলতে পারে রাঁচি-বারাণসী বন্দে ভারত (Vande Bharat Train)। আলোচনার পরেই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর।
Vande Bharat Train: যাবেন রেলমন্ত্রী
রাঁচির সাংসদ সঞ্জয় শেঠ জানিয়েছেন, কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আগামীকাল অর্থাৎ ২১শে নভেম্বর রাঁচিতে আসছেন। রেল আধিকারিকদের সঙ্গে বৈঠক করতে পারেন। আর সেখানেই রাঁচি-বারাণসী বন্দে ভারত (Vande Bharat Train) চালানো নিয়ে আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।
তবে আগামী মাস অর্থাৎ ডিসেম্বর মধ্যেই এই রুটে ট্রেন (Vande Bharat Train) চলাচল শুরু হতে পারে বলে আশা বিজেপি সাংসদের। তবে রাঁচি বারাণসী বন্দে ভারত ট্রেন সম্পর্কে রাঁচি রেলওয়ে বোর্ডের তরফে এখনও কোনও বার্তা দেওয়া হয়নি।












Click it and Unblock the Notifications