মোদীর জনসভার মঞ্চ বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মৃত বাংলার তরুণ
বারাণসী, ১৬ জুলাই : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভা হওয়ার কথা ছিল তাঁর নির্বাচনী কেন্দ্র বারাণসীতে। তবে প্রবল বৃষ্টিতে তা ভেস্তে গিয়েছে। তবে এসবরে মধ্যেই ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা।
মোদীর জনসভার মঞ্চ বাঁধতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মারা গিয়েছেন পশ্চিমবঙ্গেরই এক তরুণ যুবক। জানা গিয়েছে, উত্তরপ্রদেশের বারাণসীতে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ বাঁধতে এরাজ্য থেকে শ্রমিকদের একটি দল সেখানে যায়। সেখানেই মঞ্চ বাঁধার কাজ করার সময়ে খোলা একটি বিদ্যুতের তারে পা জড়িয়ে যায় মান্না (২০) নামে ওই যুবকের।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মান্না মঞ্চে ফুল দিয়ে সাজাচ্ছিলেন। সেসময়ই তিনি বিদ্যুৎপৃষ্ঠ হন। কেউ কিছু বোঝার আগেই বিদ্যুতের শক লেগে ছিটকে পড়েন দূরে।
সহকর্মীরা জানিয়েছেন, মান্না নামে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় পুলিশ স্টেশনের আধিকারিক জানান, কন্ট্রাক্টরের হয়ে কাজ করতে ওই যুবক পশ্চিমবঙ্গ থেকে বারাণসীতে গিয়েছিলেন। তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Read in English: Varanasi: Labourer electrocuted












Click it and Unblock the Notifications