Vande Sadharan Train: যাত্রীদের জন্য সাশ্রয়ী ও আরামদায়ক বিকল্প! এবার 'বন্দে' সাধারণ ট্রেনের ফুলঝুরি
বন্দেভারতে চড়েছেন অনেকে, কারও পছন্দ হয়েছে, আবার কারও নয়। সাধারণ মানুষের মধ্যে বন্দে ভারতের ট্রেনে ( Vande Sadharan Train) চড়ার শখ পূরণ করতে নন এসি গাড়ি তৈরির পরিকল্পনা রেল মন্ত্রকের। এইসব ট্রেনে স্লিপার ক্লাসে ভ্রমণ করা যাবে। এই প্রচেষ্টার লক্ষ্য হল যাত্রীদের সাশ্রয়ী এহং আরামদায়ক বিকল্প প্রদান করা।
নন এসি বন্দে ভারত সাধারণ ট্রেন তৈরি করা হবে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে। আনুমানিক খরচ ধরা হয়েছে ৬৫ কোটি টাকা। এই বছরের শেষের দিকে প্রথম রেকটি লাইনে ছুটবে বলে আশা রেলমন্ত্রকের। এই মুহূর্তে বন্দে ভারত এসি ট্রেনের একটি রেল তৈরি করতে খবর পড়ছে ১০০ কোটি টাকা। সেটিও চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে।

বন্দে ভারত সাধারণ ট্রেনে ( Vande Sadharan Train) ২৪ টি এলএইচবি কোচ থাকবে আর সামনে ও পিছনে দুটি ইঞ্জিন থাকবে। এই দুটি ইঞ্জিনকে পুশ ও পুল পদ্ধতিতে ব্যবহার করে ট্রেনের গতি বাড়ানো হবে। বন্দে ভারত সাধারণ ট্রেনের যাত্রীদের আনুধিক সুবিধা দেওয়া হবে।
যাত্রীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা যেমন বায়ো-ভ্যাকুয়াম টয়লেট, যাত্রীদের জন্য তথ্য ব্যবস্থা, প্রতিটি আসনে চার্জি পয়েন্ট, নিরাপত্তার জন্য প্রতিটি কোচে সিসিটিভি ক্যামেরা বসানো হবে। এই ট্রেনে বন্দে ভারতের মতো স্বয়ংক্রিয় দরজা থাকবে।
জানা গিয়েছে, প্রথম নন এসি ট্রেনে সিসিটিভি ক্যামেরা, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, স্বয়ংক্রিয় দরজার মতো বৈশিষ্ঠ্যগুলি অন্তর্ভুক্ত করা হবে। বন্দে ভারত ট্রেনগুলিতে সাধারণভাবে ( Vande Sadharan Train) ভাড়া অনেকটাই বেশি এবং পরিষেবার মানও উন্নত বলে দাবি করা হয়ে থাকে।
বন্দেভারত সাধারণ ট্র্নে সাধারণ ভাড়াতেই ভাল পরিষেবা দেওয়া হবে বলে দাবি রেল সূত্রে। যা কিনা যাত্রীদের কাছে আরও গ্রহণযোগ্য হবে। তবে এব্যাপারের রেলের তরফে এখনও স্পষ্ট কিছু জানানো হয়নি।
বন্দে ভারত সাধারণ ট্রেনের পাশাপাশি মেট্রো শহরগুলিতে চলাচলের জন্য বন্দে মেট্রোও তৈরি করা হচ্ছে। যা সাধারণের পরিবহণ বিকল্পকে আরও উন্নত করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications