Vande Sadharan Express: হাওড়া-দিল্লি রুটেও ছুটবে বন্দে ভারত সাধারণ এক্সপ্রেস! কিন্তু কবে থেকে
Vande Sadharan Express: বন্দে ভারতের পর এবার বন্দে সাধারণ এক্সপ্রেস! আরও একটি বিপ্লব ঘটতে চলেছে ভারতীয় রেলে। তবে এবারের বন্দে সাধারণ এক্সপ্রেস চলবে আম আদমির জন্যে। অতিরিক্ত ভাড়ার কারণে অনেক সময় দেশের সেমি বুলেট ট্রেনে চড়তে পারেন সাধারণ মানুষ।
তবে বন্দেভারত সাধারণ এক্সপ্রেসের ভাড়া হবে খুবই সস্তা। তবে এসির ব্যবস্থা নেই এই ট্রেনে। চলতি বছরের শেষেই বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Bharat Sadharan Express:) বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু হবে।

- Vande Sadharan Express: ট্রায়াল রান শুরু
ইতিমধ্যে বন্দে ভারত সাধারণ এক্সপ্রেসের ট্রায়াল রান শুরু হয়েছে। আর তা করে রবিবার সকালেই মুম্বই পৌঁছে গিয়েছে এই ট্রেন (Vande Bharat Sadharan Express)। পরীক্ষার জন্য মাজগাঁওয়ের ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডে রাখা রয়েছে বন্দে ভারত সাধারণ ট্রেনটিকে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, ওয়াদিবন্দর রেলওয়ে ইয়ার্ডের আধিকারিকরা ট্রেনটিকে পরীক্ষা করেছে। আগামী কয়েক দফায় ট্রেনটিকে ট্রায়াল রান করানো হবে বলে জানাচ্ছেন ওই আধিকারিক।
- Vande Sadharan Express: হাওড়া থেকেও ছুটবে ট্রেন
জানা গিয়েছে, বন্দে ভারত সাধারণ ট্রেনটিকে (Vande Bharat Sadharan Express) প্রাথমিক ভাবে দেশের পাঁচটি রুটে চালানো হবে। যার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের নামও। রেল সূত্রে খবর, এই পাঁচটি রুট হল পাটনা-নয়া দিল্লি, হাওড়া=-নয়া দিল্লি, হায়দরাবাদ-নয়া দিল্লি, মুম্বই-নয়া দিল্লি এবং এর্নাকুলাম-গুয়াহাটি। খুব শীঘ্রই হাওড়াতেও একটি বন্দে ভারত সাধারণের রেক আসতে পারে বলে জানা যাচ্ছে। তবে ঠিক কবে আসবে তা এখনও নিশ্চিত নন রেল আধিকারিকরা।
- Vande Sadharan Express: প্রিমিয়াম ট্রেনে ২২ টি কোচ রয়েছে
চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে বন্দে সাধারণ ভারত ট্রেনটি (Vande Bharat Sadharan Express) তৈরি করা হয়েছে। তবে লোকোমোটিভ অর্থাৎ ট্রেনের ইঞ্জিন তৈরি হয়েছে বাংলার চিত্তরঞ্জন রেলইয়ার্ডে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, নন এসি এই প্রিমিয়াম ট্রেনে ২২ টি কোচ রয়েছে। যার মধ্যে ১২টি স্লিপার ক্লাস কোচ এবং আট জেনারেল কোচ এবং দুটি গার্ড কোচ থাকবে।
🚨 Vande Sadharan on its way to Mumbai. pic.twitter.com/Zk55yn2ngu
— Indian Tech & Infra (@IndianTechGuide) October 29, 2023
ট্রেনে দুদিকেই ইলেকট্রিক ইঞ্জিন লাগানো থাকবে। দুপাশে থাকা ইঞ্জিন সহ পুশ-পুল প্রযুক্তি এই ট্রেনে (Vande Bharat Sadharan Express) যাত্রীদের যাত্রা আরও আরামদায়ক হবে। এই ট্রেনে প্রায় ১৮০০ যাত্রী সফর করতে পারবে। যা খবর তাতে ঘন্টায় ১৩০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন।












Click it and Unblock the Notifications