নাম বদলে Vande Sadharan Express এখন Amrit Bharat Express! নয়া এই ট্রেনে কি সুবিধা মিলবে?
Vande Sadharan Express: খুব শীঘ্রই ভারতীয় রেলপথে ছুটবে বন্দে সাধারণ এক্সপ্রেস। যদিও এখন থেকে Amrit Bharat Express হিসাবে দেখা হচ্ছে আমআদমির নয়া এই ট্রেনটিকে। ইতিমধ্যে ভারতীয় রেলপথে ঝড় তুলেছে দেশের প্রথম সেমি বুলেট ট্রেন। কিন্তু ভাড়া এতটাই বেশি যে ইচ্ছা থাকলেও অনেকেই এই ট্রেনে উঠতে পারেন না।
আর তাই বন্দে সাধারণ এক্সপ্রেস, থুড়ি Amrit Bharat Express আনতে চলেছে রেলমন্ত্রক। এই ট্রেনের ভাড়া বন্দে ভারতের (Vande Sadharan Express) থেকে অনেকটাই কম। তবে সাধারণ ট্রেনগুলির তুলনায় মাত্র ১৫ শতাংশ বেশি হবে Amrit Bharat Express-এর ভাড়া।

- Vande Sadharan Express: এমন কি নতুন রয়েছে এই ট্রেনের?
দেশের প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) অর্থাৎ Amrit Bharat Express যাত্রার জন্যে প্রস্তুত। পুশ-পুল ট্রেনের ট্রায়ালও সম্পূর্ণ হয়ে গিয়েছে। বন্দে ভারত এবং ইএমইউ ট্রেনগুলি এই পুশ-পুল প্রযুক্তির সাহায্যে দ্রুত গতিতে ছুটতে পারে। আর সেই সিস্টেম রয়েছে বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনটিতেও।
এক রেল আধিকারিক জানিয়েছেন, ২২ কোচের এই ট্রেন রাজধানী, শতাব্দী এবং বন্দে ভারতের মতোই প্রতি ঘন্টায় ১৩০ কিমি গতিতে ছুটতে সক্ষম। গেরুয়া রঙের এই ট্রেনের ইঞ্জিন হবে বন্দে ভারতের মতোই। কোচগুলিকে আকর্ষণীয় করতে জানালার উপরে ও নিচে গেরুয়া রঙের ডোরা থাকবে। তবে এই ট্রেনে শুধু স্লিপার ও সাধারণ শ্রেণির কোচ থাকবে। থাকবে না এসি।
- Vande Sadharan Express: কোথায় চলবে এই ট্রেন?
রেল সূত্রে জানা গিয়েছে, দুই রুটে শুরু হবে দেশের প্রথম বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) যাত্রা। এই ট্রেনগুলি মূলত উত্তরপ্রদেশ, বিহার, পাঞ্জাব, ঝাড়খণ্ড, গুজরাট এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলির জন্য চালানো হবে। এমনকি Amrit Bharat Express বাংলা থেকেই ছাড়তে পারে বলে খবর।
- Vande Sadharan Express: বন্দে ভারতের সুবিধা মিলবে
বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) টিকিটের দাম কম হলেও দেশের প্রথম সেমি বুলেটের মতো সমস্ত সুবিধাই পাবেন যাত্রীরা। তবে ৮০০ কিমি বেশি দূরত্বের ক্ষেত্রে রেল Amrit Bharat Express চালাবে। এমনকি দিন-রাতে সফরের ক্ষেত্রেও এই ট্রেনটিকে চালাবে রেলওয়ে। এমনটাই খবর।
একসঙ্গে ১৮০০ যাত্রী যাত্রা করতে পারবে দেশের প্রথম আমআদমির ট্রেনে। ট্রেনটিতে সিসিটিভি ক্যামেরা, সেন্সর ট্যাপ, বায়ো ভ্যাকুয়াম টয়লেট, প্রতিটি সিটে চার্জার, আধুনিক সুইচ এবং ফ্যানের ব্যবস্থা থাকবে। পাশাপাশি পুশ টক ব্যাক অপশনও থাকবে বলেই খবর।












Click it and Unblock the Notifications