Vande Sadharan Express: মালদহ-বেঙ্গালুরু রুটে ছুটবে 'অমৃত ভার‍ত'! উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদীই

Vande Sadharan Express: দীর্ঘ প্রতীক্ষার অবসান! বছর শেষেই বাংলা থেকে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেসের নন-এসি সংস্করণ। ইত্রিমধ্যে পূর্ব রেলের কাছে পৌঁছে গিয়েছে 'বন্দে সাধারণ এক্সপ্রেস' অর্থাৎ অমৃত ভারত ট্রেন'টি। সব কিছু ঠিক থাকলে মালদহ থেকে এই ট্রেনের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তা হবে আগানী ৩০ ডিসেম্বর।

রেল সুত্রে খবর, ৩০ ডিসেম্বর অর্থাৎ শুক্রবার দেশজুড়ে বেশ কয়েকটি ট্রেনের (Vande Sadharan Express) সূচনা করবেন প্রধানমন্ত্রী। আর তা হবে ভার্চুয়াল মাধ্যমে। আর সেই তালিকায় বাংলার জন্যে বরাদ্দ বন্দে সাধারণ এক্সপ্রেস' অর্থাৎ অমৃত ভারত ট্রেন'টিও রয়েছে।

Vande Sadharan Express

তবে সেটি হাওড়া থেকে নয়, মালদহ থেকে ছাড়বে বলে জানা যাচ্ছে। যাবে বেঙ্গালুরু। বন্দে সাধারণ এক্সপ্রেস (Vande Sadharan Express) চালু হলে উত্তরবঙ্গের মানুষের অনেকটাই উপকার হবে বলে মনে করা হচ্ছে। তবে মালদহ-ব্যাঙ্গালুরু 'বন্দে সাধারণ এক্সপ্রেস' অর্থাৎ অমৃত ভারত ট্রেন'টি (Amrit Bharat train) কবে কবে চলবে সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে টিকিটের মূল্য অনেকটাই কম হবে বলে জানা যাচ্ছে।

সাধারণ মানুষের পাশাপাশি সারা বছরই পরিযায়ী শ্রমিকরা যাতায়াত করে এমন বেশ কিছু রুটে বন্দে সাধারণ এক্সপ্রেস ট্রেনটি (Vande Sadharan Express) চালানো হবে। নুন্যতম ৮০০ কিমি কিংবা এর থেকে বেশি দূরত্বে এই ট্রেন চালানো হবে। দিন এবং রাতেও বন্দে সাধারণ এক্সপ্রেসে সফর করা যাবে। শুধু তাই নয়, অনেক দ্রুত এই ট্রেনে সফর করা যাবে।

কারণ ট্রেনের সামনে এবং পিছনে দুটি ইঞ্জিন আছে। আর যে প্রযুক্তি ইঞ্জিনে ব্যবহার করা হয়েছে তা সর্বাধুনিক। আর সেই প্রযুক্তিই দ্রুতগামী লোকোমেটিভ হিসাবে দেখা হয়। ফলে অমৃত ভারত এক্সপ্রেসে আলাদা ভাবে ইঞ্জিন যুক্ত করার প্রয়োজন পড়বে না।

অন্যদিকে ঘন্টায় ১৬০ কিমি বেগে ছুটবে এই ট্রেন। এই ট্রেনে বন্দে ভারতের (Vande Sadharan Express) মতো এসে ব্যবস্থা কিংবা স্বয়ংক্রিয় দরজা থাকবে না। তব সিসিটিভি ক্যামেরা সহ সমস্ত আধুনিক ব্যবস্থা বন্দে সাধারণ এক্সপ্রেসে পাবেন যাত্রীরা। পাবেন মোবাইল চার্জের দেওয়ার ব্যবস্থা সহ এলইডি লাইট। এছাড়াও বায়োটয়লেট-সেন্সর কলের মতো ব্যবস্থাও বন্দে সাধারণ এক্সপ্রেসে থাকবে বলে জানা গিয়েছে।

বলে রাখা প্রয়োজন, চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে এই ট্রেনের (Vande Sadharan Express) নির্মাণ হয়েছে। এরপর মুম্বইতে দীর্ঘদিন ট্রায়াল রান হয়েছে। এরপর সেটি মাসখানেক আগেই পূর্বরেলের কাছে চলে এসেছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই হাওড়া কারসেডে বন্দে সাধারণ এক্সপ্রেসের (Vande Sadharan Express) রক্ষণাবেক্ষণের জন্যে প্রয়োজনীয় জিনিস আনা হয়েছে। মালদহ ডিভিশনে পৌঁছে গিয়েছে অমৃত ভারত এক্সপ্রেস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+