Vande Metro: লোকালের জায়গা নেবে বন্দে মেট্রো! কিন্তু কবে থেকে? রইল সমস্ত তথ্য
Vande Metro: ইতিমধ্যে ভারতীয় ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। অন্যান্য ট্রেনগুলির গতি বাড়ানোর চেষ্টা চালাচ্ছে রেলমন্ত্রক। আর এজন্যে দেশজুড়ে রেল লাইনগুলির সংস্কারের কাজ করা হচ্ছে।
ইতিমধ্যে সফল বন্দে ভারত। আর সেদিকে তাকিয়ে খুব শীঘ্রই ভারতীয় ট্র্যাকে ছুটবে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleepar) এবং বন্দে ভারত মেট্রো (Vande Metro)। চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে বন্দে মেট্রো নির্মাণের কাজ চলছে।

Vande Metro: কবে শুরু হবে পরিষেবা
বন্দে ভারত ট্রেনের আদলেই বন্দে মেট্রো (Vande Metro) চালানোর পরিকল্পনা করা হয়েছে। লোকসভা নির্বাচনের আগেই বন্দে ভারত মেট্রোর উদ্বোধন হতে পারে। প্রাথমিক ভাবে নাগপুর থেকে গোন্দিয়া, কাটোল, সাভনার, উমরেড পর্যন্ত বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা করা হয়েছে। এরপর কলকাতা সহ বেশ কয়েকটি বড় রাজ্যে এই ট্রেন চালানো হবে। চেন্নাইয়ের রেলের ফ্যাক্টারিতেই এই কাজ করা হচ্ছে। কোচগুলির নির্মাণ একেবারে শেষের মুখে বলে জানা গিয়েছে।
Vande Metro: ইন্টারসিটিতে চালানো হবে এই ট্রেন
এই ট্রেন (Vande Metro) ইন্টারসিটির মাধ্যমে কম দূরত্বের মধ্যে চালানো হবে। যাত্রীদের ওঠানামার জন্যে অত্যাধুনিক ব্যবস্থা থাকবে এই ট্রেনে। এছাড়াও ট্রেনের মধ্যে যাত্রীরা যাতে দাঁড়ানোর সুযোগ পান সেজন্যে বাড়তি সুবিধা থাকবে। জানা গিয়েছে, বন্দে মেট্রোয় ১০০ জনের মতো বসার জায়গা থাকবে। অন্তত ২০০ জন যাত্রী এই ট্রেনে দাঁড়িয়ে যেতে পারবেন। এমনটাই জানা গিয়েছে।
Vande Metro: ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ছুটবে
অন্যদিকে বন্দে মেট্রো (Vande Metro) সম্পূর্ণ ভাবে শীততাপ নিয়ন্ত্রিত হবে। বন্দে ভারত ট্রেনের মতোই থাকবে স্বয়ংক্রিয় দরজা, বায়ো টয়লেটের সুবিধা। এছাড়াও ইনফোটেনমেন্টের ব্যবস্থাও রাখা হবে এই ট্রেন। এছাড়া অন্যান্য আরও আধুনিক ব্যবস্থা বন্দে মেট্রোয় থাকবে। যা খবর বন্দে ভারতের গতিতেই ভারতীয় রেল লাইনে ছুটবে বন্দে মেট্রো। অর্থাৎ ১৩০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে ছুটবে এই ট্রেন। আর সে বিষয়টিকে মাথায় রেখেই ডিজাইন করা হচ্ছে।












Click it and Unblock the Notifications