Vande Metro: দুমাস পরেই ছুটতে পারে বন্দে মেট্রো! জানেন কতটা সুরক্ষিত এবং আরামদায়ক এই কোচ
Vande Metro: খুব শীঘ্রই বন্দে মেট্রো চালু করতে চলেছে ভারতীয় রেল। বন্দে ভারতের (Vande Bharat Express) সাফল্যের পর নয়া এই ভার্সন ছুটবে ট্র্যাক ভেদ করে। মূলত দুটি বড় শহরের মধ্যে চালানো হবে বন্দে মেট্রো। পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে (RCF) বন্দে মেট্রোর কোচ তৈরি করা হচ্ছে।
একেবারে দেশীয় প্রযুক্তিতে নয়া এই ট্রেন তৈরি করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে ঘণ্টায় ১৩০ কিমি বেগে ছুটবে বন্দে ভারতের নয়া সংস্করণ (Vande Metro) । যা কার্যত ভারতীয় রেলের (Indian Rail) সংজ্ঞাটাই বদলে দেবে বলেই মনে করা হচ্ছে।

Vande Metro: সর্বাধিক ২৫০ কিলোমিটার দূরত্ব ছুটবে
ভারতীয় রেলের জেনারেল ম্যানেজার এস শ্রীনিবাসন গত কয়েকদিন আগে সংবাদমাধ্যমকে জানান, দুই বড় শহরকে যুক্ত করতে ইন্টারসিটি ট্রেন হিসাবে বন্দে মেট্রো (Vande Metro) চালানো হবে। এই বছর এপ্রিলের মধ্যেই পাঞ্জাবের কাপুরথালার রেল কোচ ফ্যাক্টরিতে (RCF) বন্দে মেট্রোর প্রথম মডেল তৈরি হয়ে যাবে।
শুধু তাই নয়, ১৬ কোচের বন্দে মেট্রো আগামী অর্থবছর অর্থাৎ 2024-25 মধ্যে প্রস্তুত হবে বলেও মন্তব্য করেছেন এস শ্রীনিবাসন। বন্দে ভারতের ডিজাইনেই বন্দে মেট্রো তৈরি করা হচ্ছে। ১৬টি কোচ এসি হবে এবং দুটি শহরের মধ্যে সর্বাধিক ২৫০ কিলোমিটার দূরত্ব বন্দে মেট্রো (Vande Metro) অতিক্রম করবে বলেও জানিয়েছেন রেলের ওই আধিকারিকরা।
Vande Metro: একনজরে বৈশিষ্ট?
বন্দে মেট্রো ট্রেন (Vande Metro) সাধারণ মেট্রোর থেকে যাত্রীদের আরও ভাল অভিজ্ঞতা দেবে।
নয়া এই ট্রেনে ১০০ জন যাত্রী বসতে পারবেন এমনকি ১৮০ জন যাত্রী দাঁড়িয়ে যাত্রা করতে পারবে। অর্থাৎ মোট ২৮০ জন যাত্রী বন্দে মেট্রো (Vande Metro) ট্রেনে যাত্রা করতে পারবে।
ট্রেনের প্রত্যেক বেঞ্চে তিনজন করে বসতে পারবেন।
সাধারণ মেট্রোর মতোই স্বয়ংক্রিয় দরজা থাকবে।
যে কোনও জরুরি পরিস্থিতিতে ড্রাইভারের সঙ্গে কথা বলার সুযোগ থাকবে যাত্রীদের। বন্দে মেট্রোর প্রত্যেক কোচেই থাকবে টক-ব্যাক সুবিধা।
আগুন বা ধোঁয়া শনাক্ত করতে প্রতিটি কোচে ১৪টি সেন্সর থাকবে।
দুর্ঘটনা এড়াতে মেট্রো ট্রেনে থাকবে কবচ সিস্টেম।
এছাড়াও নয়া এই বন্দে মেট্রোয় (Vande Metro) একাধিক নয়া সিস্টেম থাকবে বলে জানা গিয়েছে। অন্যদিকে চলতি বছরে রেল ট্র্যাকে দেখা যেতে পারে বন্দে ভারতের স্লিপার ভার্সনেরও। আগামী এপ্রিল মাসেই বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান শুরু হয়ে যেতে পারে বলে শোনা যাচ্ছে।
ইতিমধ্যে বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) কাজ চেন্নাইয়ের রেল ফ্যাক্টারিতে শেষ হয়েছে বলে খবর। শুধু ইন্টিরিয়রের কাজ চলছে বলে খবর।












Click it and Unblock the Notifications