'কবরের জন্য তিনহাত জমি দরকার হলে বন্দেমাতরম বলতে হবে', গিরিরাজের হুমকি বিজেপির প্রচারমঞ্চ থেকে

বিতর্ক তাঁকে সবসময়ই জড়িয়ে রাখে। আর বিহারের বেগুসরাইতে বিজেপির হয়ে প্রার্থীপদ পেয়েই গিরিগাজ সিং জড়িয়ে পড়লেন নয়া বিতর্কে।

বিতর্ক তাঁকে সবসময়ই জড়িয়ে রাখে। আর বিহারের বেগুসরাইতে বিজেপির হয়ে প্রার্থীপদ পেয়েই গিরিগাজ সিং জড়িয়ে পড়লেন নয়া বিতর্কে। ফের একবার মেরুকরণের রাজনীতি উস্কে দিয়ে এক বিতর্কিত মন্তব্যে জড়িয়ে পড়েন বিজেপির এই দাপুটে নেতা।

তিনহাত জমি দরকার হলে বন্দেমাতরম বলতে হবে, গিরিরাজের হুমকি মুসলিমদের

বেগুসরাইতে বিজেপির একজনসভায় অমিত শাহকে মঞ্চে পাশে বসিয়ে একাধিক তোপ তিনি দাগেন বিরোধীদের বিরুদ্ধে। তিনি বলেন,'আমি বলতে চাই যাঁরা বন্দে মাতরম বলেন না, মাতৃভূমিকে পুজো করেন না.. গিরিরাজ সিং এর বাবা, দাদুরা গঙ্গার পাশের সিমারিয়া ঘাটে মারা গিয়েছিলেন, আর তাঁদের জন্য কবর প্রয়োজন হয়নি। অন্যদিকে, তিন হাত জমি প্রয়োজন হয়। যদি এটা না কর.. তাহলে দেশ তোমাকে ক্ষমা করবে না। '

উল্লেখ্য, বিহারের দারভাঙার আরজেডি প্রার্থী আব্দুল বারি সিদ্দকি এক সভায় বলেন, তিনি কোনওদিনই বন্দে মাতারম বলবেন না। মনে করা হচ্ছে,তাঁকে তোপ দিতেই 'বন্দে মাতরম' এর প্রসঙ্গ তুলে এমন বক্তব্য পেশ করেছেন গিরিরাজ সিং।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+