সংসদে আজ ঝড় উঠবে! বন্দে মাতরম নিয়ে এক ঐতিহাসিক সত্য প্রকাশ্যে আনবেন মোদী, ঠিক কী ঘটতে চলেছে?
১৮৭০-র দশকে 'বন্দে মাতরম' গানটি লেখেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি বন্দে মাতরম গানের ১৫০ বছর পূর্তি হয়েছে এই বছর। এই উপলক্ষে আজ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই গান নিয়ে বিশেষ আলোচনার সূচনা করবেন। সূত্রের খবর, এই গান সম্পর্কে অনেক অজানা তথ্য আজ সকলের সামনে আন্তে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কমপক্ষে ১০ ঘণ্টা ধরে লোকসভায় চলবে এই আলোচনা। তবে, সেই সঙ্গে আজ রাজনৈতিক তর্ক বিতর্ক এবং হইচইয়েও উত্তাল হতে পারে সংসদ।

জানা গিয়েছে যে, আজ সংসদে বহু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তথ্য যেগুলি অনেকেরই প্রায় অজানা, সেগুলিই সকলের সামনে তুলে ধরবেন প্রধানমন্ত্রী মোদী। আজ দুপুর ১২টায় মোদী সংসদের লোকসভায় বক্তব্য রাখবেন। তবে, শুধু মোদীই নয়, বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। এই আলোচনায় বিরোধী কংগ্রেসের তরফ থেকে গৌরব গগৈ এবং প্রিয়ঙ্কা গান্ধী বঢড়াও যোগ দেবেন। কংগ্রেসের অন্য বক্তাদের তালিকায় দীপেন্দ্র হুডা, বিমল আকইজাম, প্রনীতি শিন্দে, প্রশান্ত পারোল চমলা রেড্ডি ও জ্যোৎস্না মহান্তের অংশ নেওয়ার কথা রয়েছে আজ।
স্বাধীনতা আন্দোলনের পটভূমিতে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বাধীনতা সংগ্রামের এই গানটিই এক সময় সাহস, বীরত্ব ও ঐক্যের গান হয়ে উঠেছিল। সেইসময় এই গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে গণ্য করার প্রস্তাব দেওয়া হলেও, শেষ পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জনগণমন গানটিকে জাতীয় সঙ্গীত হিসাবে বেছে নেওয়া হয়।
বিজেপি অভিযোগ করেছে যে, ১৯৩৭ সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা স্বাধীনতা সংগ্রামের এই গান থেকে গুরুত্বপূর্ণ কিছু অংশ বাদ দিয়ে দেয় তৎকালীন কংগ্রেস সরকার। তা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী মোদী। অভিজ্ঞ মহল মনে করছেন যে, আজকের আলোচনায় এই প্রসঙ্গ উঠতে পারে। সরকার ও বিরোধী দলগুলির মধ্যে 'বন্দে মাতরম' গানটি নিয়ে মতের পার্থক্য থাকার কারণে আগামী দিনগুলিতে এই গানটিকে নিয়ে আলোচনা হওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
সংসদের এই শীতকালীন অধিবেশন শুরু হয়েছে ১লা ডিসেম্বর যা চলবে ১৯ ডিসেম্বর পর্যন্ত। এই ১ থেকে ১৯ ডিসেম্বরের মধ্যে ছুটির দিনগুলি বাদ দিলে মোট ১৫ দিন অধিবেশন চলবে। সাধারণত ২০ দিন ধরে চলে শীতকালীন অধিবেশন। কিন্তু এ বছর এই অধিবেশনের সময়কাল ১৫ দিন, যা সাম্প্রতিক কালের তুলনায় অনেক কম।












Click it and Unblock the Notifications