Vande Bharat Express: এই রুটে তাহলে বন্ধ করতে হবে বন্দে ভারত এক্সপ্রেস? পড়ুন রেলের বড় আপডেট
Vande Bharat Express: দেশের একাধিক রুটে ৫০ টিরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে। যাত্রীদের কাছে অন্যতম ভরসার ট্রেন হয়ে উঠেছে। তুলনামূলক ভাবে দেশের প্রথম এই সেমি বুলেটের ভাড়া বেশি হলেও মানুষ এতেই যাত্রা করতে সাছ্যন্দ বোধ করেন। বিপুল এই সুবিধা কথা মাথায় রেখে বন্দে ভারতের সংস্করণ স্লিপার আসতে চলেছে। দেশের কোন রুটে এই ট্রেন (Vande Bharat Routes) ছুটবে তাও কার্যত ঠিক করে ফেলেছে রেলমন্ত্রক। কিন্তু দেশের বেশ কিছু রুটে চলা বন্দে ভারত নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে রেল আধিকারিকদের।
বেশির ভাগ সময়েই খালি সিট নিয়েই ছুটতে হচ্ছে ট্রেনগুলিকে (Vande Bharat Express)। আর সেই তালিকায় রয়েছে সেকুন্দ্রাবাদ-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Secunderabad-Nagpur Vande Bharat Express)। India.com এর প্রকাশিত খবর অনুযায়ী, দিনের পর দিন এই ট্রেন ৮০ শতাংশেরও বেশি আসন খালি রেখেই ছুটছে। আর তাতে প্রত্যেকদিন লোকসানের বোঝা বাড়ছে রেলের (India Rail)।

- Vande Bharat Express: মাত্র ২০ শতাংশ যাত্রী হচ্ছে!
এক আধিকারিক ওই সংবাদমাধ্যমকে জানান, সেকুন্দ্রাবাদ-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Secunderabad-Nagpur Vande Bharat Express) টিতে মাত্র ২০ শতাংশ আসন বুক হচ্ছে। বেশির ভাগ বগিতেই ফলে যাত্রী থাকছে না। একেবারে খালি আসন নিয়েই চলছে। রেল সূত্রে খবর, গত ২২ সেপ্টেম্বর রবিবার 20102 বন্দে ভারত ট্রেনটি সেকুন্দ্রাবাদ থেকে নাগপুর চলেছে ১২০০ আসন খালি নিয়েই। যেখানে মোট আসন সংখ্যা ১৪৪০। ফলে পুরো ট্রেনই খালি (Vande Bharat Express) ছিল। অতিরিক্তভাবে, মোট 88টি আসন সহ দুটি এক্সিকিউটিভ ক্লাস কোচে ১০ জনেরও কম যাত্রী টিকিট কেটেছিলেন।
- Vande Bharat Express: বন্ধ হয়ে যাবে ট্রেন?
ওই রেল আধিকারিক সেকুন্দ্রাবাদ-নাগপুর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Secunderabad-Nagpur Vande Bharat Express) বন্ধ করে দেওয়ার আশঙ্কা জানিয়েছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, গত ১৬ সেপ্টেম্বর এই রুটে এই ট্রেনের উদ্বোধন হয়। ওই আধিকারিক জানাচ্ছেন, ২০ কোচের বন্দে ভারত চলে ওই রুটে। যেভাবে যাত্রী কমছে তাতে কোচের সংখ্যা কমানো হবে। আর তা কমিয়ে ৮কোচের করে দেওয়া নিয়ে চিন্তাভাবনা হচ্ছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক। এতে ৫০০ এরও বেশি আসন সংখ্যা কমে যাবে। এছাড়াও রুট সহ বেশ কয়েকটি বিষয় নিয়েও চর্চা করা হচ্ছে।












Click it and Unblock the Notifications