Vande Bharat Update: বন্দে ভারতে বড় চমক, ট্রেনের কামরায় চলবে হিটার, বাথরুমে পড়বে গরম জল

ট্রেনের বাথরুম নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। যাত্রীরা বারবার জানিয়েছেন বাথরুম অপরিষ্কার থাকে। জলও পাওয়া যায় না অনেক সময়। সব সমস্যাগুলোই আস্তে আস্তে কাটিয়ে ফেলছে রেল। তবে এবার আরও এক বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। জানলে অবাক হবেন, রেলের বাথরুমে এবার থেকে মিলবে গরম জল। এখানেই শেষ নয়, বাথরুমের ভিতর থাকবে রুম হিটারও।

তবে সব ট্রেনের জন্য এই নিয়ম নয়। বিশেষ ট্রেনের ক্ষেত্রেই এটি চালু করা হচ্ছে। ট্রেনের ট্যাঙ্কগুলিতে জল জমে যাওয়ার অভিযোগ ওঠে মাঝে মধ্যেই, বিশেষত শীতকালে। সেই সমস্যাও মেটাবে গিজার।

Vande Bharat

মূলত জম্মু ও কাশ্মীরের জন্য নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু করছে রেল। এগুলি চালু হলে কাশ্মীরের সঙ্গে যোগাযোগ ব্যবস্থা আরও মজবুত হবে। নতুন বন্দে ভারত ট্রেন চালু হলে একটি ট্রেন দিল্লি থেকে চলবে শ্রীনগর পর্যন্ত। সেই ট্রেনে যে বার্থ থাকবে, সেগুলি গরম রাখার জন্য হিটার বসানো হবে। ফলে বরফে ঢাকা পাহাড়ের মধ্যে দিয়ে গেলেও আরাম অনুভব হবে। চেনাব নদীর ওপর দিয়ে তৈরি বিশ্বের সর্বোচ্চ রেলসেতুর উপর দিয়ে যাবে ট্রেনটি। মনোরম দৃশ্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন গন্তব্যে।

ট্রেনটি চালু হওয়ার পর কাটরা থেকে বারামুল্লা পর্যন্ত যেতে লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। বর্তমানে এই পথ পার করতে ১০ ঘন্টা সময় লাগে। ট্রেনটি আগামী মাসের শেষের দিকে অর্থাৎ জানুয়ারিতে শুরু হবে বলে আশা করা হচ্ছে।

শুধু হিটার নয়, বাথরুমে থাকবে গরম জল। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের সঙ্গে নিয়ে যাত্রা করলেও কোনও অসুবিধা হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+