একহাজারের বেশি যাত্রী যাত্রা করবেন একসঙ্গে! ছুটবে ২৪ কোচের Vande Bharat Sleeper train
Vande Bharat Sleeper trains: দেশজুড়ে ভারতীয় রেলের বিকাশের কাজ চলছে। সমস্ত ট্রেনের গতি বাড়ানো হচ্ছে। তবে এবার রেলমন্ত্রকের বিশেষ নজর রয়েছে বন্দে ভারত স্লিপারে। চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যে ১০ টি বন্দে ভারত স্লিপার চালানোর ভাবনা মোদী সরকারের আর এজন্য আরও ৯টি আধুনিক এই সেমি বুলেট তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
আর তা ২০২৫ সালের শেষের মধ্যে এই ট্রেন (Vande Bharat Sleeper trains) উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে বলে সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে।

- Vande Bharat Sleeper trains: ট্রায়াল রান সফল হতেই বড় নির্দেশ
ইতিমধ্যে বন্দে ভারত স্লিপার ট্রেনের সফল ট্রায়াল রান হয়েছে। গত কয়েক দফায় সেই ট্রেনের পরীক্ষা চালানো হয়। একাধিক লাইনে বিভিন্ন গতিতে চলে ট্রেনের পরীক্ষা। ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিমি বেগে পরীক্ষা চলে সেই ট্রেনের। খুব শীঘ্রই বাণিজ্যিক ভাবে এই ট্রেন চালানো হবে। একাধিক রুটের কথা শোনা গেলেও এখনও পর্যন্ত স্পষ্ট নয় কোন রুটে চালানো হবে নতুন সেমি বুলেট। তবে ট্রেনের পরীক্ষা সফল হতেই আরও ৯ টি বন্দে ভারত তৈরির নির্দেশ
- Vande Bharat Sleeper Train: তৈরি করবে ICF
চেন্নাইয়ের Integral Coach Factory (ICF) ১৬ কোচের বন্দে ভারত স্লিপার ট্রেন তৈরি করবে। এমনটাই প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, আরও বেশি করে যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে ২৪ কোচের বন্দে ভারত স্লিপার কোচের ট্রেন তৈরির পথে ভারতীয় রেল। জানা যাচ্ছে, ভারতীয় রেলওয়ে ১৭ ডিসেম্বর ২০২৪ -এ ২৪টি কোচের বন্দে ভারত স্লিপার ট্রেনের ৫০টি রেকের জন্য প্রপালশন ইলেকট্রিকের একটি বড় অর্ডার দিয়েছে। আগামী দু'বছরের মধ্যেই তা চূড়ান্ত হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
- Vande Bharat Sleeper trains: এক হাজারের বেশি যাত্রী যাত্রা করবেন
দেশের অন্যান্য মেল এবং এক্সপ্রেসের মতো বন্দে ভারত স্লিপারকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। থাকবে এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড টিয়র এবং এসি থার্ড টিয়র। একবারে এই ট্রেনে ১ হাজার ১২৮ জন যাত্রী যাত্রা করতে পারবেন। দেশের সর্বাধুনিক ট্রেনে যেমন আধুনিক প্রযুক্তি যুক্ত করা হয়েছে, তেমনই যাত্রীদের কথা ভেবে ট্রেনের সুরক্ষা অনেক বেশি জোরদার করা হয়েছে। ক্র্যাশ বাফার, ডিফর্মেশন টিউব এবং ফায়ার ব্যারিয়ার ওয়াল-এর মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।












Click it and Unblock the Notifications