ছুটে আসছে বন্দে ভারতে! এদিকে লাইনে পড়ে বিশাল লোহার রোড, সাত সকালে রোমহর্ষক ঘটনা
Vande Bharat Express Train: আরও একবার বড়সড় বিপদ এড়াল বন্দে ভারত এক্সপ্রেস! রেলের ট্র্যাকে পড়ে বিশাল লোহার রড। আর তা নজরে পড়তেই সজোরে ব্রেক কষলেন সংশ্লিষ্ট ট্রেনের চালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রাজস্থানের বুন্দি বলে একটি এলাকায়। হঠাত করে ব্রেক কষায় ট্রেনের মধ্যে কার্যত হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের। অনেকেই আসন থেকে ছিটকে যান। আতঙ্কিত হয়ে পড়েন বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রীরা। ছড়িয়ে পড়ে চাঞ্চল্য।
দীর্ঘ প্রায় ১৫ মিনিট ট্র্যাকেই দাঁড়িয়ে থাকে দেশের প্রথম সেমি বুলেট! ছুটে আসেন রেল সুরক্ষা কর্মী এবং আধিকারিকরা। লাইনের উপর থেকে বিশাল ওই লোহার রোড সরানো হয়। গোটা লাইন পরিক্ষা করা হয়। এরপরেই সবুজ সঙ্কেত দেওয়া হয় ট্রেনটিকে (Vande Bharat Express Train)।

- Vande Bharat Express Train: সকাল সাড়ে ৯টার সময় এই ঘটনা
জানা যায়, ঘটনা বুধবারের। সকাল সাড়ে ৯টার সময় এই ঘটনা ঘটে। প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) বুন্দি স্টেশন থেকে তালেদার দিকে কিছুটা এগোতেই এই ঘটনা ঘটে। পাইলট দেখতে পান লাইনের উপর তিন থেকে চার ফিট দীর্ঘ লম্বা একেবারে লোহার রোড ফেলে রাখা হয়েছে। দেখা মাত্রই বন্দে ভারত এক্সপ্রেসের ব্রেক লাগান চালক। সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি কন্ট্রোল রুমে জানান চালক।
- Vande Bharat Express Train: গঠন করা হয়েছে তদন্ত কমিটি
এই ঘটনায় চূড়ান্ত সতর্ক ভারতীয় রেল (Vande Bharat Express Train)। ইতিমধ্যে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কীভাবে ওই লোহার রোড লাইনে এল তা খতিয়ে দেখা হবে। নাশকতা ঘটাতে সেখানে সেটু রাখা হয়েছিল সেটিও খতিয়ে দেখবে এই কমিটি। এরপর বিস্তারিত রিপোর্ট মন্ত্রকে পেশ করবে এই কমিটি। তবে অন্য একটি অংশের দাবি, লাইনে কোনও লোহার রোড ছিল না। লাইনের কিংবা ট্রেনের কোনও অংশ হতে পারে। যদিও সবটাই তদন্ত করে দেখা হচ্ছে।
- Vande Bharat Express Train: বারবার কেন একই ঘটনা?
বলে রাখা প্রয়োজন, উদয়পুর-আগরা ক্যান্ট বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলতি বছরের দুই সেপ্টেম্বর উদ্বোধন হয়। সপ্তাহে তিনদিন চলে এই ট্রেন। গত চার মাসের মধ্যে আগ্রা রুটে বন্দে ভারত নিয়ে এই প্রথম এমন ঘটনা। যদিও গত কয়েকমাসে একাধিকবার সেমি বুলেটকে লক্ষ্য করে পাথর হামলার ঘটনা ঘটেছে, আবার কখনও লাইনে সিলিন্ডার ফেলে রাখার মতো ঘটনাও ঘটেছে। যা নিয়ে উদ্বিগ্ন রেল। আর এর মধ্যেই ফের একই ঘটনা, প্রশ্নের মুখে রেলের নিরাপত্তা।












Click it and Unblock the Notifications