শ্রীনগরে প্রথম চাকা গড়াল বন্দে ভারত এক্সপ্রেসের! বিশ্বের উঁচু ব্রিজে ছুটল ঝড়ের গতিতে

Vande Bharat Train: ভূস্বর্গে ইতিহাস গড়ল ভারত! শ্রী মাতা বৈষ্ণব দেবী রেলওয়ে স্টেশন কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ঝড়ের গতিতে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস। এই লাইনে প্রথম ট্রায়াল রান চালায় রেল। প্রথমেই একেবারে ফুল মার্কস পেয়ে পাশ করেছে দেশের প্রথম এই সেমি বুলেট। রেল আধিকারিকরা জানাচ্ছেন, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের প্রথম ট্রায়ান রান সফল।

ইতিমধ্যে ট্রায়াল রানের ভিডিও সামনে এসেছে। আর তা আসতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। নয়া এই বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat train) কাশ্মীরের আঞ্জি খাদ সেতুর মধ্য দিয়েও যাবে। এটিই ভারতের প্রথম কেবল-স্টেড রেল সেতু এবং চেনাব সেতু, যা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। এদিন সেখানেও ট্রায়ান রান চালানো হয়।

Vande Bharat Train

তবে ওই লাইনে বানিজ্যিক ভাবে ট্রেনটি (Vande Bharat Train) চালু হলে আরও এক ইতিহাসের মুখোমুখি হবে ভারতীয় রেল। বন্দে ভারত গতি এবং একগুচ্ছ সুবিধা হিসাবে ইতিমধ্যেই যাত্রীদের কাছে নজর কেড়েছে। তবে এই ট্রেনটি একেবারে কাশ্মীরের পরিবেশের কথা মাথায় রেখে তৈরি করেছে রেল।

বিশেষ করে প্রবল ঠান্ডাতেও যাতে চালানো সম্ভব হয় সেজনন্য যুক্ত করা হয়েছে একাধিক ফিচার। একই সঙ্গে সুরক্ষার বিষয়টিকেও মাথায় রাখা হয়েছে। এই ট্রেন পুরো দমে চালু হয়ে গেলে কাশ্মীরে পর্যটনে যেমন জোয়ার আসবে তেমনই অর্থনীতিতেও মজবুত হবে সে রাজ্য।

Vande Bharat Train: দিল্লি থেকে কাটরা যেতে কত সময় লাগবে?

নয়া দিল্লি থেকে কাটরা বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Train) দিল্লি থেকে কাটরার মধ্যে 655 কিমি দূরত্ব ৮ ঘণ্টা ৫ মিনিটে চলে। দীর্ঘ পথে ট্রেনটি আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা জংশন, পাঠানকোট ক্যান্টনমেন্ট এবং জম্মু তাভিতে থামে। চেন্নাই ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারি (ICF) -তে নয়া এই বন্দে ভারত এক্সপ্রেস তৈরি করা হয়। গত ২০১৯ সালের ৩ অক্টোবর এই রুটে সেমি বুলেটের উদ্বোধন করা হয়।

ভারতের বিভিন্ন এলাকার সঙ্গে রেল পথে কাশ্মীরকে জুড়তে দীর্ঘদিন ধরে কাজ চলছে। তৈরি করা হয়েছে একাধিক টানেল, তৈরি হয়েছে সবথেকে উঁচু ব্রিজ। গত কয়েক বছর ধরে চলা কাজ প্রায় শেষ। গত বছর অর্থাৎ ২০২৪ সালের শেষের দিকে খবর আসে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত যে লাইন তৈরি হচ্ছিল তা ২৫ এর জানুয়ারিতেই খুলে দেওয়া হবে।

এমনকি বন্দে ভারত সহ একাধিক ট্রেন চালানো হবে বলেও জানানো হয়। সেই মতো গত কয়েকমাস ওই লাইনে ট্রায়াল রান চালানো হয়েছে রেলের তরফে। এবার ছুটল বন্দে ভারত এক্সপ্রেসও। জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেস দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত ৮০০ কিমি পথ মাত্র ১৩ ঘণ্টায় সম্পন্ন করবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+