Vande Bharat Train: আইফেল টাওয়ারের থেকেও উঁচু! ২৪ এ সেখান দিয়েও ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস
Vande Bharat Train: কাউন্টডাউন শুরু! আর কিছুদিন পরেই ২০২৩-কে বিদায় জানিয়ে নতুন বছর ২০২৪- (New Year 2024) স্বাগত জানাতে হবে। আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে রেলমন্ত্রকের কাছে তো বটেই।
আগামী বছর একগুচ্ছ নতুন নতুন ট্রেনের উদ্বোধন হওয়ার কথা আছে। যার মধ্যে রয়েছে বন্দে ভারতেরই (Vande Bharat Train) একগুচ্ছ ভার্সন। আর সেই লক্ষ্যপুরণেই কাজ করছে রেলমন্ত্রক।

তেমনই আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে জম্মু-কাশ্মীরেও বন্দে ভারত (Vande Bharat Train) এবং বন্দে মেট্রো চালানোর পরিকল্পনা আছে রেলের। যা খবর, উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (ইউএসবিআরএল) প্রকল্পে দুই ধরনের হাই স্পিড ট্রেনের প্রি-কমিশন করা হবে। শুধু তাই নয়, আগামী লোকসভা নির্বাচনের আগেই এই দুটি ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন।
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে রেলের এক আধিকারিক জানিয়েছেন, বর্তমানে জম্মু-কাশ্মীর রেল লিঙ্কে প্যাসেঞ্জার ট্রেন চালানো হচ্ছে। তবে আগামী বছর বন্দে ভারতের (Vande Bharat Train) দুটি ভার্সন চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।
বন্দে ভারত ১৬ কোচের (Vande Bharat Train) এবং বন্দে মেট্রো আট কোচের হবে। শুধু তাই নয়, জম্মু-কাশ্মীরের ভৌগলিক অবস্থা এবং ঠাণ্ডার বিষয়টিকে মাথায় রেখে দেশের প্রথম সেমি বুলেটে বেশ কিছু পরিবরতন করা হবে বলেও খবর।
তবে উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক প্রায় ২৭২ কিলোমিটার লম্বা। প্রকাশিত খবর অনুযায়ী, বন্দে মেট্রো (Vande Metro) সে রাজ্যে লোকাল ট্রেন (প্যাসেঞ্জার ট্রেন)-এর জায়গায় চালানো হবে।
অন্যদিকে বন্দে ভারত ট্রেনটিকে মেল এবং এক্সপ্রেসের জায়গায় জম্মু থেকে বানিহাল পর্যন্ত (২৭২ কিমি) পর্যন্ত চালানো হবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। ওই আধিকারিক জানাচ্ছেন, জম্মু এবং শ্রীনগরের বন্দে ভারত ট্রেন (Vande Bharat Train) এবং বন্দে মেট্রো চালানো হলে দুই শহরের যাত্রা সময় এক ধাক্কায় কমে মাত্র 3.5 ঘন্টা হয়ে যাবে।
উত্তর রেলওয়ে ১৬ কিলোমিটার লম্বা বনিহাল-খারিখন্ডে একটি ইলেকট্রিক ট্রেনের পরিক্ষা করে। অন্যদিকে শ্রীনগর থেকে সারা দেশের সঙ্গে রেল (Indian Rail) যোগাযোগ তৈরি হলে কাশ্মীর জুড়ে কার্যত বিপ্লব ঘটবে।
শুধু তাই নয়, উপত্যকায় বাড়বে কর্মসংস্থানের সুযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড। এমনকি দেশি-বিদেশি পর্যটকদেরও ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে। এতে স্থানীয় ব্যবসা আরও বাড়বে। পাশাপাশি এই রেলপথ (Vande Bharat Train) তৈরি হয়ে গেলে কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত রেল যোগাযোগ তৈরি হয়ে যাবে। গড়বে নয়া ইতিহাস।












Click it and Unblock the Notifications