মাত্র ১৫০০ টাকার টিকিটে বন্দে ভারতে কাশ্মীর যাত্রা! মোদীর হাতেই উদ্বোধন, প্রকাশ্যে এল সম্ভাব্য তারিখ

Vande Bharat Express Train: কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসের শুরুতেই নয়া এই ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী করতে পারেন। যা খবর, উধমপুর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL)-এ কানেন্ট করবে দিল্লি-কাশ্মীর বন্দে ভারত এক্সপ্রেস (Kashmir-Delhi Vande Bharat)।

এমনকি বিশ্বের সবথেক উঁচু রেলব্রিজ চেনাবে'র উপর দিয়ে এই ট্রেন (Vande Bharat Express Train) চলবে বলেই খবর। এই লাইন চালু হয়ে গেলে যুগান্তকারী হবে বলেই মনে করা হচ্ছে।

vande bharat

  • Vande Bharat Express Train: দিল্লি থেকে ছুটবে নয়া বন্দে ভারত

ভারতীয় রেল ট্র্যাকে গতি এনেছে বন্দে ভারত এক্সপ্রেস। বর্তমানে একাধিক রুটে শতাধিক এই ট্রেন (Vande Bharat Express Train) চলছে। চলবে দিল্লি-কাশ্মীরের মধ্যেও। ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর হাত ধরে এই ট্রেনের উদ্বোধন হবে। রেল প্রতিমন্ত্রী রভনীত সিং বিট্টু জানিয়েছেন, 272 কিলোমিটার দীর্ঘ USBRL পরিকল্পনা একেবারে শেষ পর্যায়ে। কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই ২৫৫ কিলোমিটার লাইন চালু হয়ে গিয়েছে। কাটরা এবং রিয়াসির মধ্যে শেষ ১৭ কিলোমিটার লাইন ডিসেম্বরের মধ্যেই চালু হয়ে যাবে বলেই আশা তাঁর।

রভনীত সিং বিট্টু জানিয়েছেন, কাশ্মীরের মানুষের জন্য যুগান্তকারী হতে চলেছে এই পরিকল্পনা। দীর্ঘ এই পথ খুলে গেলে পর্যটনে জোয়ার আসবে। অর্থনৈতিক ভাবে ভূস্বর্গের মানুষ উপকৃত হবেন বলেও এদিন মন্তব্য করেন কেন্দ্রীয় মন্ত্রী। বলে রাখা প্রয়োজন, এদিন গোটা প্রজেক্ট ঘুরে দেখেন কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী।

  • Vande Bharat Express Train: টিকিট মাত্র ১৫০০ টাকা

দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হবে তাতে ১১টি এসি টিয়র কোচ, চার এসি টিয়র কোচ, এক ফার্স্ট এসি কোচ থাকবে বলে জানা গিয়েছে। ভাড়া একেবারেই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে থাকবে। প্রকাশিত খবর অনুযায়ী, সেমি বুলেটে ভাড়া ১৫০০ টাকা থেকে শুরু হবে। সর্বোচ্চ ভাড়া ২১০০ টাকা হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। যদিও রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। মনে করা হচ্ছে, আগামী বছর অর্থাৎ ২০২৫ সালে এই বিষয়টি আরও স্পষ্ট হবে।

  • Vande Bharat Express Train: এক নজরে চেনাব ব্রিজ

বলে রাখা প্রয়োজন, জম্মু কাশ্মীরের চেনাব নদীর উপরে তৈরি বিশ্বের সবথেকে উঁচু এই রেলসেতু। কাশ্মীরের রামবান জেলার সঙ্গালদান থেকে রেয়াসিকে যুক্ত করছে সেতুটি। তথ্য বলছে, ১৯৯৭ সালে প্রথম এই রেল প্রকল্পটি শুরু করার কথা হয়। ২০৯ কিলোমিটার রেলপথটি ধাপে ধাপে কাজ হয়েছে। শেষ ১৭ কিলোমিটার রেলপথ তৈরির কাজ প্রায় শেষের পথে। এই ট্রেন পথের কাজ সম্পূর্ণ হলে ভারত আরও একটি রেকর্ড গড়বে। শুধু তাই নয়, ভারতের রেলের মানচিত্রে যুক্ত হবে নয়া পালক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+