Vande Bharat Express Train: মাত্র ৬ ঘণ্টার কিছু সময় রাজস্থান পৌঁছে দেবে বন্দে ভারত! 'টাইমটেবিল' জারি করল রেল
Vande Bharat Express Train: সময় যত গড়াচ্ছে ততই বন্দে ভারতে যাত্রী সংখ্যা বাড়ছে। ভারতীয় রেলের 'সেলেব্রিটি' হয়ে উঠছে এই ট্রেন। বর্তমানে দেশের একাধিক রুটে শতাধিকেরও বেশি ট্রেন চলছে। আগামী কয়েকদিনের মধ্যেই আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে বলে খবর। বিশেষ করে খুব শীঘ্রই উত্তর-পশ্চিম রেলের যাত্রীদের জন্য বড়সড় সুখবর অপেক্ষা করছে। যা খবর, এখন বিকানের এবং জয়পুর থেকে দুটি নতুন বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালু হতে চলেছে।
বিকানের থেকে দিল্লি এবং জয়পুর থেকে যোধপুরের মধ্যে এই ট্রেন চলবে। 'লাইভ হিন্দুস্তান' বলে একটি পোর্টালের খবর অনুযায়ী, দীর্ঘদিন ধরে এই রুটে নতুন বন্দে ভারত রেল (Vande Bharat Express Train) চালাতে পারে বলে জল্পনা ছিল। খুব শীঘ্রই সেই জল্পনা সত্যি হতে পারে।

বিকানের সরাসরি বন্দে ভারত (Vande Bharat Express Train) পরিষেবার মাধ্যমে প্রথমবারের মতো দিল্লির সঙ্গে সংযুক্ত হতে চলেছে। ফলে দুই রাজ্যের মধ্যে ভ্রমণের সময় কমে মাত্র ৬ ঘন্টা ২০ মিনিটে নেমে আসবে বলে দাবি ওই সংবাদমাধ্যমের। রেল বোর্ডর তরফে ইতিমধ্যে এই রুটে অস্থায়ী সময়সূচিও জারি করেছে বলে দাবি।
Vande Bharat Express Train: রাজস্থানের কোন রুটে ছুটবে বন্দে ভারত?
টাইমস অফ ইন্ডিয়ার খবর করে তুলে ধরে ওই সংবাদমাধ্যম জানাচ্ছে বিকানের দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) সকাল ৫:৫৫ মিনিটে বিকানের থেকে রওনা দেবে। এরপর ১২ টা বেজে ১৫ মিনিটে দিল্লি পৌঁছে দেবে এই ট্রেন। একই ভাবে ফেরতের সময় সন্ধ্যা সাড়ে ৪টার সময় দিল্লি থেকে এই ট্রেন ছাড়বে এবং রাত ১০:৫০ মিনিটে বিকানের পৌঁছে দেবে। এই ট্রেনটি চুরু-রতনগড়-লোহারু হয়ে যাবে। উত্তর পশ্চিম রেলওয়ের আধিকারিকদের মতে, বন্দে ভারত এক্সপ্রেসের উদ্দেশ্য হল যাত্রীদের এমন একটি সুবিধা প্রদান করা যাতে তারা একদিনে ভ্রমণ করতে এবং ফিরে আসতে পারে।
Vande Bharat Express Train: জয়পুর এবং যোধপুর বন্দে ভারত নিয়ে কী প্ল্যান?
একই ভাবে জয়পুর এবং যোধপুরের মধ্যেও বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানোর পরিকল্পনা কাছে রেলের। তবে এই ট্রেনের রুট নিয়ে আলোচনা চলছে এখন রেল আধিকারিকদের মধ্যে। নয়া বুলেট যোধপুর-নয়া দিল্লি হয়ে জয়পুর ঢুকবে নাকি জয়পুর থেকে যোধপুর যাবে তা নিয়ে চর্চা চলছে। যা খবর, আলোচনা একেবারে শেষ পর্যায়ে আছে। খুব শীঘ্রই এই সংক্রান্ত আলোচনা হতে পারে। রেলের এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে আলোচনা চলছে। খুব শীঘ্রই এই রুটে বন্দে ভারত নিয়ে ঘোষণা হতে পারে।
বর্তমানে, বন্দে ভারত ট্রেনগুলি জয়পুর-উদয়পুর, আজমির-দিল্লি, ভগত কি কোঠি-সাবরমতি এবং উদয়পুর-আগ্রা ক্যান্ট রুটে চলাচল করছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications