বন্দে ভারত নিয়ে এবার আরও বড় চমক, ওয়েটিং'য়ের সমস্যা শেষ! আরও বড় সিদ্ধান্ত মোদী সরকারের
Vande Bharat Express: বন্দে ভারতের জনপ্রিয়তা ইতিমধ্যেই চরমে। অতি দ্রুত গন্তব্যে পৌঁছে দেয় এই ট্রেন। তবে আপাতত যে সব বন্দে ভারত এক্সপ্রেস চলে, সেগুলির সবকটাতেই বসে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আর এবার ট্র্যাকে নামতে চলেছে বন্দে ভারত স্লিপার। রাতে ঘুমিয়ে ভ্রমণ করতে পারবেন এই ট্রেনে। আর সেই স্লিপার ট্রেনের জন্য নতুন ঘোষণা করল রেল।
জানা গিয়েছে, ১৬ কোচ বিশিষ্ট বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express) ট্রেনটি মুম্বই-আমেদাবাদ রুটে চলাচল শুরু করবে। ১৫ জানুয়ারি ২০২৫ তারিখ থেকে শুরু হবে যাত্রা। মোট ৫৪০ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে।

- Vande Bharat Express: ২৪ কোচের ট্রেন
তবে শীঘ্রই ২৪টি কোচ সহ বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) চালু হচ্ছে। ১৬ কোচ বা ১৮ নয়, স্লিপার ট্রেনে থাকবে ২৪টি কোচ। বিপুল যাত্রী চাপ সামাল দিতেই এহেন বড় সিদ্ধান্ত ভারতীয় রেলের। এতে যাত্রী চাপ কমানো যাবে যাবে। সেমি বুলেটে (Vande Bharat Express) যাওয়ার ওয়েটিং অনেকটাই কমবে বলেও আশা। জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন সেটের ৫০টি রেকের জন্য প্রপালশন ইলেকট্রিকের একটি বড় অর্ডার পড়েছে। দুটি বড় সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে। ২ বছরের মধ্যে সেই ট্রেন প্রস্তুত হবে বলে আশা করা হচ্ছে। ২০২৬-২৭ সালে শুরু হবে সেই ট্রেনের উৎপাদন। এর ফলে রেল প্রযুক্তিতে ভারত আরও বেশি স্বনির্ভর হবে।
- Vande Bharat Express: এক হাজারেরও বেশি যাত্রী চাপতে পারবেন
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Express) ট্রেনেও তিনটি বিভাগ থাকবে, এসি ফার্স্ট ক্লাস, এসি সেকেন্ড টায়ার এবং এসি থার্ড টায়ার। একসঙ্গে ১,১২৮ জন যাত্রী ভ্রমণ করতে পারবেন সেই ট্রেনে। নিরাপত্তার কথা মাথায় রেখে, ক্র্যাশ বাফার, ডিফর্মেশন টিউব এবং ফায়ার ব্যারিয়ার ওয়ালের মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে এই স্লিপার ট্রেনে।
এছাড়া থাকবে কুশনযুক্ত বার্থ। বিনামূল্যে ওয়াইফাইয়ের সুবিধা পাওয়া যাবে। ভ্রমণের সময় ইন্টারনেট উপভোগ করতে কোনও অসুবিধা হবে না। ২০২৫ সালের এপ্রিল থেকে ডিসেম্বরের মধ্যে আরও নটি বন্দে ভারত স্লিপার ট্রেন সেট তৈরি হওয়ার কথা রয়েছে। এই ট্রেনগুলি দূরপাল্লার যাত্রীদের দক্ষতা এবং সুবিধার ক্ষেত্রে নতুন মান স্থাপন করবে।












Click it and Unblock the Notifications