Vande Bharat Sleeper: চুড়ান্ত দেশের চার রুট! বন্দে ভারত স্লিপার ছুটবে বাংলা থেকেও
Vande Bharat Sleeper: ভারতীয় রেলে (Indian Rail) বিপ্লব ঘটাতে চান নরেন্দ্র মোদী (PmModi)! আর তাই তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসলে একাধিক ট্রেনের উদ্বোধন করার কথা আছে তাঁর। উদ্বোধন হবে বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার এবং বন্দে ভারত মেট্রো (Vande Metro)। সবটাই যদি আগামী ৪ জুন ফলাফলের উপর নির্ভর করছে।
তবে যা খবর, জুলাইয়ের শুরুতেই বন্দে মেট্রোর ট্রায়াল রান শুরু হবে। বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান কবে শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। আর এই ধোঁয়াশার মধ্যেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেনের প্রাথমিক চারটি রুট চিহ্নিত করে ফেলল রেলমন্ত্রক।

Vande Bharat Sleeper:তালিকায় নাম রয়েছে কলকাতার
শুধু বসে নয়, বন্দেভারতে সফর হবে এবার শুয়ে শুয়েও! আর সে কথা ভেবেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) আনছে রেলমন্ত্রক। কোন কোন রুটে এই ট্রেন চলবে তা নিয়ে একাধিক জল্পনা ছিল। সম্প্রতি যদিও বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রাথমিক চারটি রুট রেলমন্ত্রক তৈরি করেছে বলে খবর। সেই তালিকায় আছে দিল্লি-কলকাতা, দিল্লি-মুম্বই, ভোপাল-অযোধ্যা এবং ভোপাল-জয়পুর। রেল বোর্ড সূত্রের খবর, শীঘ্রই এব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে মন্ত্রক। এমনটাই বাংলা এক দৈনিকের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।
Vande Bharat Sleeper: গতি বাড়ছে দিল্লি-কলকাতা রুটে
বিগত কয়েকমাস ধরে হাওড়া-দিল্লি রুটে পরিকাঠামো উন্নয়নের কাজ করছে রেল। দূরপাল্লার ট্রেনের (Vande Bharat Sleeper) গতি বাড়িয়ে ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার করতে চায় মন্ত্রক। ইতিমধ্যে তা নিয়ে মন্ত্রিসভার অনুমোদন পেয়েছে। এরপর থেকেই চলছে কাজ। বন্ধ করা হয়েছে একাধিক লেভেল ক্রসিং। ইলেকট্রিফিকেশনের কাজও প্রায় শেষ। হাওড়া-দিল্লি রুটে বন্দে ভারত স্লিপার চালু হলে আরও কম সময়ে রাজধানী পৌঁছানো সম্ভব হবে।
Vande Bharat Sleeper: চলছে নির্মাণ কাজ
বন্দে ভারত স্লিপার ট্রেনের তৈরির কাজ চলছে। 'প্রোটোটাইপ' কোচ তৈরি সম্পূর্ণ হয়নি বলেই খবর। বলে রাখা প্রয়োজন, বন্দে ভারত ট্রেনের ছ'সাত ঘণ্টার দূরত্বের মধ্যেই চলাচল করে। কিন্তু বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) এক হাজার কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করবে। আর সেই বিষয়টিকে মাথায় রেখেই নয়া এই সেমি বুলেট ট্রেনের নির্মাণ কাজ চলছে বলে খবর। আরামদায়ক আসন সহ একাধিক অত্যাধুনিক ফিচার থাকবে। ট্রেন হবে সম্পূর্ণ এসি।












Click it and Unblock the Notifications