Vande Bharat Sleeper Train: মাত্র দু'হাজার টাকায় 'বন্দে ভারতে' কাশ্মীর! সময় লাগবে মাত্র ১৩ ঘণ্টা
Vande Bharat Sleeper Train: বন্দে ভারতের (Vande Bharat Express) বিপুল সাফল্য। প্রিমিয়াম ট্রেন হলেও এই ট্রেনেই যাত্রা করতে বেশি পছন্দ করছেন যাত্রীরা। যাত্রীদের সাছন্দ্যের দিকে খেয়াল রেখে বন্দে ভারত স্লিপার ভারতীয় রেল ট্র্যাকে আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।
BEML(Bharat Earth Movers Limited) নয়া এই ট্রেন তৈরি করছে। মূলত রাতে দীর্ঘ দুরন্ত সুরক্ষিত ভাবে যাত্রা করতে পারেন যাত্রীরা, সে কথা মাথায় রেখেই বন্দে ভারত স্লিপার তৈরি করা হচ্ছে। আগামী ডিসেম্বর মাসেই নয়া এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হবে বলে খবর। আর তা হলে দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত চলতে পারে এই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train)।

- Vande Bharat Sleeper Train: দিল্লি থেকে শ্রীনগর বন্দে ভারত স্লিপার
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভারতীয় রেলওয়ে নয়া দিল্লি-শ্রীনগর রুটের জন্য বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) চালু করতে পারে। ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে রেলওয়ে। এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এক আধিকারিক জানিয়েছেন, দেশের রাজধানী এবং জম্মু ও কাশ্মীরের মধ্যে সম্পর্ক আরও মজবুত হবে এই সিদ্ধান্তে। শুধু তাই নয়, বারামুল্লা পর্যন্ত এই রুট আগামীদিনে প্রসারিত করার পরিকল্পনা বলেও সাক্ষাৎকারে জনিয়েছেন ওই রেল আধিকারিক।
- Vande Bharat Sleeper Train: কেমন হবে রুট?
নয়া দিল্লি-শ্রীনগর বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) ১৩ ঘণ্টার কম সময়ে ৮০০ কিমি এর থেকেও বেশি দূরত্ব অতিক্রম করবে। এখনও পর্যন্ত যা খবর, নয়া দিল্লি থেকে সকাল ৭টার সময় রওনা দেবে এই ট্রেন। সেদিনই জম্মু পৌঁছবে রাত ৮টা নাগাদ। আম্বালা ক্যান্ট জংশন, লুধিয়ানা জংশন, কাঠুয়া, জম্মু তাউই, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা, সঙ্গালদান এবং বানিহাল সহ কয়েকটি বড় স্টেশনে বন্দে ভারত থামবে বলে জানা যাচ্ছে। এতে এই সমস্ত রুটেও পর্যটক অনেকটাই বাড়বে বলে মনে করছে রেলওয়ে।
- Vande Bharat Sleeper Train: কত টাকা ভাড়া হতে পারে?
মানি কন্ট্রোলের প্রকাশিত খবর অনুযায়ী, নয়াদিল্লি থেকে শ্রীনগরের মধ্যে যে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চালানো হবে তাতে তিন ধরনের সিট বুকিং অপশন দেওয়া হবে। ট্রেনের থ্রি-টায়ারের ভাড়া হবে ২০০০ টাকা, ২ টায়ারের ভাড়া হবে মাত্র আড়াই হাজার টাকা। তবে বন্দে ভারত স্লিপারের প্রথম ক্লাসের ভাড়া তুলনামূলক বেশি হলেও আয়ত্তের মধ্যে। প্রকাশিত খবর অনুযায়ী, ভাড়া হতে পারে মাত্র তিনহাজার টাকা।












Click it and Unblock the Notifications