Vande Bharat Sleeper Train: ICF-এ পৌঁছে গেল দেশের প্রথম বন্দে ভারত স্লিপার! 'সবথেকে বড়' আপডেট জানুন

Vande Bharat Sleeper Train: খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপারের ট্রায়াল রান শুরু হতে চলেছে। দীর্ঘ কয়েকমাস ধরে জল্পনার মধ্যে রয়েছে এই ট্রেন। অবশেষে প্রতিরক্ষার অবসান ঘটতে চলেছে। রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত স্লিপার ট্রেন রেলওয়ে ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি (ICF) চেন্নাই পৌঁছে গেল।

বিএমএল বেঙ্গালুরু ফ্যাসিলিটতে এই ট্রেনের নির্মাণ কাজ চলছিল। ICF-এ ট্রেনটিকে বিভিন্ন প্যারামিটারে পরীক্ষা করা হবে। এরপরেই সরকারি ভাবে ট্রায়াল রানের (Vande Bharat Sleeper Train) জন্য অনুমতি দেওয়া হবে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে।

vande bharat

  • Vande Bharat Sleeper Train: ডিসেম্বরে হবে উদ্বোধন?

স্টেবিলিটি স্ট্রায়ান, স্পিড ট্রায়াল সহ অন্যান্য প্রযুক্তিগত প্রত্যেকটি বিষয়কে পরীক্ষা করে দেখা হবে। চূড়ান্ত ছাড়পত্র পেলেই ভারতের প্রথম স্লিপার বন্দে ভারত ((Vande Bharat Sleeper Train) চালানোর জন্য সবুজ সঙ্কেত দেওয়া হবে। গোটা এই প্রক্রিয়া চালাতে আগামী দুমাস লেগে যাবে বলে দাবি রেল আধিকারিকদের। মনে করা হচ্ছে, সবকিছু ঠিক থাকলে আগামী ডিসেম্বর থেকে কর্মাশিয়াল রান শুরু করবে স্লিপার সংস্করণ। রাজধানীর মতোই এই ট্রেনের ভাড়া হবে বলে জানাচ্ছেন রেল আধিকারিকরা।

  • Vande Bharat Sleeper Train: কতগুলি কোচ থাকবে

নতুন বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেনে ১৬ কোচ এবং ৮২৩ টি বার্থ থাকবে। যার মধ্যে 11 3AC কোচ (611 বার্থ), 4 2AC কোচ (188 বার্থ), এবং 1 1AC কোচ (24 বার্থ) থাকবে। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে। ঝটকা কিংবা জার্নি থাকবে না।

  • Vande Bharat Sleeper Train: একাধিক সুবিধা থাকবে

বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) বিমানের মতো সুবিধা পাবেন যাত্রীরা। যেমন রিডিং ল্যাম্প, চার্জিং আউটলেট, একটি খাবার টেবিল এবং একটি মোবাইল/ম্যাগাজিন রাখার জায়গা পাবেন যাত্রীরা। একই সঙ্গে যাত্রীদের সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। ব্যবহার করা হয়েছে কবচের আধুনিক ব্ব্যবস্থা। শুধু তাই নয়, ট্রেনের বডি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিলে। অভ্যন্তরীণ প্যানেল থাকবে GFRP প্রযুক্তি। স্বয়ংক্রিয় দরজা থেকে শুরু করে একাধিক ব্যবস্থা থাকবে।

  • Vande Bharat Sleeper Train: ১৮০ কিমি গতি

বলে রাখাঁ প্রয়োজন, ভারতীয় রেলওয়ে ২০০ টি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper Train) তৈরির টেন্ডার দিয়েছে। রেল আধিকারিকদের দাবি, বন্দে ভারত স্লিপার বন্দে ভারতের থেকেও আরও মসৃণ হবে। শুধু তাই নয়, রাজধানীকেও পিছনে ফেলে দেবে। বিশেষ করে যাত্রী সুবিধা, সুরক্ষা এবং স্পিডের দিক থেকে তো বটেই। ১৬ কোচের বন্দে ভারত স্লিপার প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিতে ছুটবে। যদিও সর্বোচ্চ ১৮০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারবে বন্দে ভারত স্লিপার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+