Vande Bharat Sleeper Train: কবে আসছে বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো? বড় ঘোষণা ICF-এর

Vande Bharat Sleeper Train: ইতিমধ্যে ভারতীয় রেলের ট্রেনের ঝড় তুলেছে বন্দেভারত! দেশের বিভিন্ন অংশে এই ট্রেন চালানো হচ্ছে। আর তা যাত্রীদের মধ্যেও বেশ জনপ্রিয় হয়েছে।

খুব শীঘ্রই ভারতের ট্রেনে ছুটবে প্রথম সেমি বুলেটের (Vande Bharat Sleeper Train) নয়া ভার্সন। শুধু তাই নয়, চলতি বছরের শেষেই দেখা মিলবে বন্দে মেট্রো ট্রেনও। আর এই ট্রেনগুলির কাজ একেবারে শেষ মুহূর্তে বলে জানা গিয়েছে।

Vande Bharat Sleeper Train

Vande Bharat Sleeper Train: স্লিপার ট্রেন কবে লঞ্চ হবে

স্লিপার বন্দে ভার‍ত এক্সপ্রেস ট্রেন এবং বন্দে ভারত মেট্রো দেশের বিভিন্ন শহরের মধ্যেই চালানো হবে। চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে (Integral Coach Factory) এই ট্রেনগুলির কোচ নির্মাণের কাজ চলছে। এই বিষয়ে ফ্যাক্টারির জেনারেল ম্যানেজার বি জি মাল্য জানান, চলতি অর্থ বছরেই বন্দে ভারত স্লিপার এবং বন্দে মেট্রো লঞ্চ করা হবে। আর সেই মতো কাজ চলছে বলে জানান

Vande Bharat Sleeper Train: কোচ নির্মাণ কত দূর

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বি জি মাল্য জানিয়েছেন, আগামী ৩১ অক্টোবর নন-এসি যাত্রীদের জন্য নন-এসি পুশ পুল ট্রেন (Vande Bharat Sleeper Train) চালু হবে। যেখানে ২২টি কোচ এবং একটি লোকোমোটিভ থাকবে। বন্দে ভারত স্লিপার ট্রেনের কোচ প্রায় তৈরি হয়ে গিয়েছে। তবে বন্দে মেট্রোর কোচ যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণের কাজ চলছে বলে জানিয়েছেন কোচ ফ্যাক্টারিতে (Integral Coach Factory) এর জেনারেল ম্যানেজার।

Vande Bharat Sleeper Train: কতগুলি কোচ থাকবে

মাল্য জানিয়েছেন, বন্দে ভারত স্লিপারে (Vande Bharat Sleeper Train) ১৬টি কোচ থাকবে। যার মধ্যে ১১টি থ্রি টায়ার কোচ, চারটি ২ টায়ার কোচ এবং একটি ফার্স্ট ক্লাস এসি থাকবে। এই ট্রেনটি এক হাজার বা তার বেশি দূরত্বের জন্যে চালানো হবে। ট্রেন প্রায় তৈরি হয়ে গিয়েছে।

আগামী ৩১ মার্চ ২০২৪ সালের মধ্যে ট্রেনটি লঞ্চ করা হবে বলে জানিয়েছেন মাল্য। এই মুহূর্তে দুটি রঙের বন্দে ভারত রয়েছে। নীল-সাদা এবং গেরুয়া। এই রঙের স্লিপাচ কোচগুলিকে নিয়ে আসা হবে বলে জানিয়েছেন জেনারেল ম্যানেজার। অন্যদিকে বন্দে ভারত মেট্রোও (Vande Bharat Metro) খুব শীঘ্রই লঞ্চ করা হবে। আগামী জানুজারি এবং ফেব্রুয়ারি মাসে এই ট্রেনটি প্রকাশ্যে আনা হতে পারে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+