Vande Bharat Sleeper Train ছুটছে ১৮০ কিমি'তে, কিন্তু গ্লাস থেকে পড়ছে না জল! 'ম্যাজিক' দেখালেন রেলমন্ত্রী
Vande Bharat Sleeper Train: ভারতীয় রেলের (Indian Rail) মুকুটে যুক্ত হতে চলেছে নয়া পালক। দেশের প্রথম AC স্লিপার বন্দে ভারত এক্সপ্রেসের ট্রায়াল সেরে ফেলল ভারতীয় রেল (Indian Rail)। গত বছর অর্থাৎ ২০২৪ সালের ৩১ ডিসেম্বর কোটা রেল মণ্ডল দিল্লি-মুম্বই রেল ট্র্যাকে প্রতি ঘণ্টায় ১৮০ কিমি বেগে ট্রায়ান রান করা হয় বন্দে ভারত এক্সপ্রেসের স্লিপার ট্রেন।
আর তা সফল হয়েছে বলে জানিয়েছে রেল। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, লখনউ'য়ের রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন (RDSO) এই ট্রেনের ট্রায়াল রান করে। সেই মতো নাগদা, সওয়াই মাধোপুর থেকে কোটা পর্যন্ত ট্রায়াল করা হয় দেশের প্রথম বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train)।

জানা যাচ্ছে, আরও কয়েক দফায় এই ট্রেনের ট্রায়াল রান করা হবে। আর এরপরেই বাণিজ্যিক ভাবে যাত্রা শুরু করবে এই ট্রেন (Vande Bharat Sleeper Train)। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইতিমধ্যে তাঁর সোশ্যাল মিডিয়ায় বন্দে ভারত স্লিপার ট্রেনের ট্রায়াল রানের ভিডিও (Vande Bharat Sleeper Train Trial Video) শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, একেবারে ঝড়ের গতিতে ছুটছে ট্রেন।
এমনকি ভিডিও'তে দেখা যাচ্ছে, ট্রেনের (Vande Bharat Sleeper Train) কোচের মধ্যে এক গ্লাস জল রেখে দেওয়া হয়েছে। কিন্তু তা এতটুকু পড়ছে না বাইরে। কিন্তু ট্রেনটি প্রায় ১৮০ কিমি গতিতে ছুটে যাচ্ছে। অর্থাৎ বন্দে ভারত স্লিপার এমন ভাবেই তৈরি করা হয়েছে যে 'আলোর গতি'তে ট্রেন ছুটলেও তা ভিতরে থাকা যাত্রীদের কোনও ঝাঁকুনি গ্রাহ্যই হবে না।
Vande Bharat (Sleeper) testing at 180 kmph pic.twitter.com/ruVaR3NNOt
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) January 2, 2025
জানা গিয়েছে, জানুয়ারি মাস জুড়ে বিভিন্ন জায়গায় বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) ট্রায়াল রান চালানো হবে। আর তা সম্পূর্ণ হলেই রেলমন্ত্রক এবং রেল বোর্ডকে এই সংক্রান্ত রিপোর্ট পাঠানো হবে বলেই খবর। রেলের এক আধিকারিক জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে বিভিন গতিতে চালানো হয়েছে ট্রায়ান রানের সময়। শুধু তাই নয়, কোটার নাগদা রেলওয়ে বিভাগে রোহল খুর্দ এবং চৌমহলার মধ্যে চালানো হয়েছিল এবং যাত্রীদের সমান ওজন নিয়েও ট্রেনটিকে ছটানো হয় বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক।
শুধু তাই নয়, গত ৩১ ডিসেম্বর প্রথমে প্রতি ঘণ্টায় ১৩০, এরপর ১৪০ এবং ঘণ্টায় ১৫০ কিমি গতিতে ট্রায়ান রান (Vande Bharat Sleeper Train) করানো হয়। এরপরের দিন অর্থাৎ ১লা জানুয়ারী ১৬০ এবং রোহাল খুর্দ বিক্রমগড়ের মধ্যে ১৭৭ কিলোমিটার গতিতে ট্রায়াল করানো হয়।
Vande Bharat Sleeper hits 180 kmph during the trial run!#NewIndia pic.twitter.com/yYIIjV2jSB
— Dharamshibhai Chaniyara ( Modi Ka Parivar ) (@dharmshibhaibjp) January 3, 2025
এরপর দীর্ঘ ৪০ কিমি পথ প্রতি ঘণ্টায় ১৮০ গতিতে ট্রেনটিকে ছোটানো হয় বলেও জানিয়েছেন ওই রেল আধিকারিক। তাঁর কথায়, সমস্ত গতিতেই এই ট্রেন সফল। যা আগামীদিনে ভারতীয় রেলের মুকুটে নয়া পালক যুক্ত করতে চলেছে বলেই দাবি।












Click it and Unblock the Notifications