Vande Bharat Sleeper Train: কারখানা থেকে বেরল বন্দে ভারত স্লিপার! অবশেষে...
Vande Bharat Sleeper Train: অবশেষে স্বস্তির খবর! ট্রায়াল রানের জন্য তৈরি বন্দে ভারত স্লিপার ট্রেন। দীর্ঘ কয়েকমাস ধরে এই ট্রেন নিয়ে ছিল যাবতীয় জল্পনা। অবশেষে সেই জল্পনার ইতি! প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেনের প্রথম প্রোটোটাইপটি ICF চেন্নাই থেকে RDSO-এর ফিল্ড ট্রায়ালের জন্য রওনা হয়ে গিয়েছে।
নয়া এই ভার্সন বিইএমএল এবং ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি (ICF) যৌথ ভাবে এই ট্রেন তৈরি করেছে। গত দুমাস ধরে Integral Coach Factory (Indian Railway) বন্দে ভারতের নয়া এই ভার্সনের কোয়ালিটি চেক করেছে। একই সঙ্গে একাধিক বিষয় (Vande Bharat Sleeper Train) খতিয়ে দেখেছে।

Vande Bharat Sleeper Train: রাজধানী এক্সপ্রেসের থেকেও আধুনিক সুবিধা
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, একেবারে আধুনিক একটি ভেরিয়েন্ট বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) । যেখানে একাধিক নতুন আপডেট দেওয়া হয়েছে। সম্পূর্ণ প্রযুক্তি নির্ভর এই ট্রেন। শুধু তাই নয়, রাজধানী এক্সপ্রেসের থেকেও আরামদায়ক যাত্রার অনুভুব দেবে এই ট্রেন। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি বেগে ছোটার ক্ষমতা রয়েছে স্লিপার ভেরিয়েন্টের। এমনকী হাই অ্যাভারেজ স্পিড মেনটেন্ট করেই চলবে সেটি। বিশেষ করে রাতে নয়া ভেরিয়েন্টকে চালাবে রেল। সেই মতো থাকবে একাধিক এমন সুবিধা যা চমকে দেবে যাত্রীকে।
Vande Bharat Sleeper Train: কোথায় পরীক্ষা হবে?
প্রতিবেদনে বলা হয়েছে, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ট্রেনের প্রোটোটাইপটি ভারতীয় রেলের খাজুরাহো থেকে মাহাবো পর্যন্ত RDSO এর মাধ্যমে ট্রায়াল রান করানো হবে। এরপর প্রয়োজন অনুমোদনের। আর তা পেলেই সাধারণ মানুষের জন্য নয়া এই ট্রেনকে চালানো হবে।
Vande Bharat Sleeper Train: একাধিক আপডেট থাকবে
সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, দীর্ঘ দূরত্বের কথা মাথায় রেখে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) চালানো হবে। রাতেও ছুটবে এটি। আর এই সমস্ত বিষয়কে মাথায় রেখেই নয়া বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টের ডিজাইন করা হয়েছে বলেও জানানো হয়েছে।
Vande Bharat Sleeper Train: প্রধান ফিচারগুলি কি কি?
- বন্দে ভারত স্লিপার ভেরিয়েন্টে (Vande Bharat Sleeper Train) নয়া আপডেটের কবচ দেওয়া হয়েছে।
- ঝাঁকুনি যাতে কম অনুভুব হয় সেজন্য আধুনিক কাপলার আছে
- আরামদায়ক বার্থ এবং উপরের বার্থে যাওয়ার জন্য আছে একেবারে নতুন ডিজাইনের সিঁড়ি
- EN-45545 HL3 ফায়ার সেফটি প্রোটোকলের মতো ডিজাইন
- ব্রেকিং সিস্টেম আরও আপডেটেড
- সিসিটিভি ক্যামেরা দিয়ে মোড়া গোটা ট্রেন
- ইন্টিগ্রেটেড কোচ মনিটরিং সিস্টেম যা শীতাতপনিয়ন্ত্রণ এবং আলো ঠিক রাখবে ট্রেনের মতো
এছাড়াও আছে আরও আধুনিক সমস্ত ফিচার।












Click it and Unblock the Notifications