Vande Bharat Sleeper Train: ১৫ অগাস্টে ট্র্যাকে ছুটবে বন্দে ভারত স্লিপার! জানেন ভিতরের 'বিছানা'টা কেমন
Vande Bharat Sleeper Train: ভারতীয় রেলে ব্যাপক উন্নয়ন চায় মোদী সরকার! আর সে লক্ষ্যেই লাগাতার কাজ চালাচ্ছে রেলমন্ত্রক। ইতিমধ্যে বন্দে ভারত রেল ট্র্যাকে অনেকটাই গতি এনেছে। হাওড়া সহ দেশের একাধিক রুটে ছুটছে নয়া এই ট্রেন। তবে এবার রেল ট্র্যাকে ছুটবে নয়া বন্দে ভারত স্লিপার।
খুব শীঘ্রই ট্রায়াল রান শুরু হবে বলে ইঙ্গিত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যা খবর আগামী ১৫ অগস্ট থেকে ট্রায়ান রান (Vande Bharat Sleeper Train) শুরু হতে পারে।

- Vande Bharat Sleeper Train: বড় টার্গেট মোদী সরকারের
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, আগামী ২০২৯ সালের মধ্যে প্রায় ২৫০টি বন্দে ভারত স্লিপার ট্রেন (Vande Bharat Sleeper Train) চালানোর লক্ষ্য নিয়েছে। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় ট্রেন তৈরির কাজ চলছে। প্রথম প্রোটোটাইম আগামী দু'মাসের মধ্যেই চালু হয়ে যাবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী। নয়া এই 'বুলেট' ট্রেনগুলি BEML লিমিটেড বেঙ্গালুরুতে তৈরি হচ্ছে।
- Vande Bharat Sleeper Train: একাধিক বৈশিষ্ট রয়েছে
বন্দে ভারতের স্লিপারের (Vande Bharat Sleeper Train) প্রোটোটাইপ ১৬ কোচের হবে। যার মধ্যে ১১ টি এসি ৩-টিয়ার, চারটি এসি 2-টায়ার কোচ এবং একটি এসি ফার্স্ট ক্লাস কোচ রয়েছে, যেখানে মোট ৮২৩ জন যাত্রী যাত্রী করতে পারবেন। অতিরিক্ত কুশন বার্থ, সেন্সর-যুক্ত আলো একাধিক নতুন ফিচার রয়েছে। পাশাপাশি স্লিপারর কোচগুলি হবে শব্দরোধী। অর্থাৎ কোনও ভাবেই বাইরের শব্দ ভিতরে যাবে না।
ট্রেনের (Vande Bharat Sleeper Train) বাইরের পাশাপাশি কোচগুলির ভিতরেও আকর্ষণীয় ডিজাইন রয়েছে। পাশাপাশি দৃষ্টিসুখ দেবে এমন রঙের ব্যবহার করা হবে সেখানে। পাশাপাশি আনন্দদায়ক ভ্রমণের অভিজ্ঞতা নিশ্চিত করবে। প্রত্যেকটি কোচে থাকবে আধুনিক সিঁড়ি। প্রতিবন্ধী যাত্রীদের জন্য ট্রেনের কোচে দারুণ অ্যাক্সেসিবিলিটি দেওয়া হবে। যাতে আরামদায়ক ভাবে যাত্রা করতে পারেন তাঁরা।
Concept train - Vande Bharat (sleeper version)
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) October 3, 2023
Coming soon… early 2024 pic.twitter.com/OPuGzB4pAk
160 কিমি প্রতি ঘন্টায় যাতে বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) ছুটতে পারে সেজন্য ডিজাইন করা হয়েছে। তবে 180 কিলোমিটার পর্যন্ত গতিতে ছোটার ক্ষমতা রাখে এই ট্রেন। অন্যদিকে ট্রেনটির বাহ্যিক ডিজাইনও আকর্ষণীয় করা হয়েছে। আধুনিক গ্রাফিক্সের পাশাপাশি একাধিক রঙের সংমিশ্রণ দেখা যাবে।
বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Train) প্রথম কোনও রুটে ছুটবে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। তবে হাওড়া সহ বেশ কয়েকটি রুট নিয়ে জল্পনা রয়েছে। তবে নয়া এই ট্রেন চালাতে যুদ্ধকালীন তৎপরতায় পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে।












Click it and Unblock the Notifications