Vande Bharat Sleeper Train: আঙুলের স্পর্শে খুলবে দরজা, পড়বে জল! ১২০ কোটির বন্দে ভারতে চমকে দেওয়ার মতো ফিচার
Vande Bharat Sleeper Train: সুরক্ষা এবং গতি! সঙ্গে একগুচ্ছ আধুনিক ফিচার। ভারতীয় রেল ট্র্যাকে নিজেদের জায়গা শক্ত করেছে বন্দে ভারত এক্সপ্রেস। দেশীয় প্রযুক্তিতে তৈরি Vande Bharat Train এর চেয়ার কার ভার্সন এখন চলছে। দারুণ সাফল্যের পর বন্দে ভারত স্লিপার 'ময়দানে' ছোটার জন্য তৈরি হচ্ছে। যা খবর, আগামী ১৫ নভেম্বর থেকেই এই ট্রেনের ট্রায়াল রান শুরু হবে।
তবে এই ট্রেনের বাণিজ্যিক যাত্রা শুরু হতে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস। রিপোর্ট অনুযায়ী, প্রায় ১২০ কোটি টাকা খরচে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Sleeper) তৈরি করছে নরেন্দ্র মোদী সরকার। চেন্নাই'য়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টরিতে এই ট্রেনের নির্মাণ কাজ চলছে।

যা খবর, বন্দে ভারত স্লিপার রাজধানী এবং তেজসের তুলনায় অনেক বেশি হাই-টেক এবং উন্নত সুরক্ষা ব্যবস্থা দেওয়া হয়েছে। প্রথম বন্দে ভারত এক্সপ্রেস স্লিপার দিল্লি এবং জম্মুর মধ্যে চলবে বলেই খবর। এক নজরে দেখে নিন একেবারে নতুন Vande Bharat Sleeper ট্রেনের একগুচ্ছ বৈশিষ্ট-
Vande Bharat Sleeper: অ্যাডভান্সড ফিচার -
নতুন বন্দে ভারত স্লিপার ট্রেনে (Vande Bharat Sleeper) একাধিক অ্যাডভান্সড ফিচার দেওয়া হয়েছে। একই সঙ্গে সুরক্ষার বিষয়টিকেও নজর দেওয়া হয়েছে। যেমন এই ট্রেনে সম্পূর্ণ টাচ সেন্সর যুক্ত দরজা দেওয়া হয়েছে। কোনও রকমের পুশ-পুলের প্রয়োজন নেই। আঙ্গুলের ছোঁয়াতেই খুলে যাবে দরজা। এমনকি দেওয়া হয়েছে টাচ ফ্রি বায়ো ভ্যাকিউম টয়লেট। এমনকি আছে টক ব্যাক ইউনিটের মতো ফিচারও।
পাশাপাশি সেন্সর অ্যাক্টিভ ইন্টারকানেক্টিং দরজা দেওয়া হয়েছে। যার সাহায্যে একটি কোচ থেকে অন্য কোচে যাত্রীরা খুব সহজেই যেতে পারবে।
Vande Bharat Sleeper: লাক্সারি কমফোর্ট
Vande Bharat Sleeper ট্রেনে ফার্স্ট ক্লাস কুপে উপরের বার্থে যাওয়ার জন্য দেওয়া হয়েছে সিঁড়ি। এছাড়াও বিমানের মতো একটি অ্যাটেনডেন্ট বেল দেওয়া হয়েছে, যার সাহায্যে আপনি সহজেই দায়িত্বে থাকা রেল কর্মীকে ডাকতে পারবেন।
সুরক্ষার প্রশ্নে সংঘর্ষ রোধী 'কবচ' এবং অ্যান্টি-ক্লাইম্বিং প্রযুক্তি দেওয়া হয়েছে। বন্দে ভারতে চেয়ারকারের মতোই দুদিনে ড্রাইভার কেবিন দেওয়া হয়েছে। লাইন বদলের ক্ষেত্রে কোনও ইঞ্জিনের প্রয়োজন নেই।
Vande Bharat Sleeper: স্পেসিফিকেশনঃ
বন্দে ভারত স্লিপার ট্রেনে মোট ১৬ কোচ দেওয়া হয়েছে। ট্রেনে (Vande Bharat Sleeper) থাকবে মোট তিনটি কোচ। যেমন 3 টিয়র, ২ টিয়র এবং ফার্স্ট AC। মূলত ৮০০ থেকে ১২০০ কিমি যাত্রার ক্ষেত্রে এই ট্রেন ব্যবহার করবে রেল। জানা যাচ্ছে, প্রতি ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে ছুটবে দেশের প্রথম সেমি বুলেটের স্লিপার ভার্সন।












Click it and Unblock the Notifications