Rajdhani Express-এর থেকেও ঝাঁ চকচকে, Vande Bharat স্লিপার ট্রেনে কী কী থাকছে জানেন?

Vande Bharat Train: আরও এক নতুন চেহারায় আসতে চলেছে বন্দে ভারত এক্সপ্রেস। স্লিপার ভার্সানের জন্য অপেক্ষা করে রয়েছেন যাত্রীরা। সেই ট্রেনই এবার নামতে চলেছে ট্র্যাকে। গত বছরেই শুরু হয়েছে কাজ। ২০২৪-এর ফেব্রুয়ারি মাস থেকেই ট্রেনটি চলবে বলে সূত্রের খবর।

জানা যাচ্ছে, রাজধানী এক্সপ্রেসের থেকে বেশি সুবিধা পাওয়া যাবে এই নতুন বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Train)। ভারত আর্থ মুভারস লিমিটেড ও ইন্ডিয়ান রেলওয়ে ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি যৌথভাবে এই ট্রেন তৈরির কাজ করবে।

Rajdhani Express

  • কী কী থাকছে এই স্লিপার ট্রেনে (Vande Bharat Train)?

১. যাত্রীদের আরামের কথা মাথায় রেখে আসন হবে আরও নরম। থাকবে অতিরিক্ত কুশন।

২. উপরের বার্থে ওঠার জন্য থাকবে উন্নত মানের সিঁড়ি, যাতে সহজেই উপরে ওঠা যায়।

৩. ভিতরের সজ্জাও হবে আগের থেকে বেশি দৃষ্টিনন্দন। ক্রিম, হলুদ ও কাঠের রঙ মিলিয়ে সেই অন্দরসজ্জা হবে যাত্রীদের বেশ পছন্দের।

৪. আলোতে লাগানো থাকবে সেন্সর অর্থাৎ আলোর তলা দিয়ে গেলে সেগুলি জ্বলে উঠবে।

৫. উন্নত মানের বেসিন, উন্নত আলো থাকবে কোচে।

৬. শুধু ভিতরের নয়, বাইরের চেহারাও হবে নজর কাড়ার মতো।

৭. বাইরে থাকবে অটোমেটিক দরজা।

৮. বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য থাকবে আলাদা রকমের টয়লেট।

৯. যাত্রীদের জন্য যে কোনও ঘোষণা পর্দায় দেখা যাবে।

১০. লাগেজ রাখার জন্য থাকবে বড় দরজা।

এই স্লিপার ট্রেনের (Vande Bharat Train) গতি হবে ১৬০ কিমি প্রতি ঘণ্টা। যে সব জায়গায় যেতে রাত কাটিয়ে দীর্ঘ সময় লাগে, সেই সব রুট পার করা যাবে অপেক্ষাকৃত কম সময়ে। ফলে এই ট্রেনের জন্য অপেক্ষা করে রয়েছেন যাত্রীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+