Vande Bharat Sleeper Train: বাথরুমেই আটকে জটিলতা! আদৌও আসবে বন্দে ভারত স্লিপার?

Vande Bharat Sleeper Train: বন্দে ভারত স্লিপার ট্রেনের ডিজাইন নিয়ে সংঘাতে ভারতীয় রেল (Indian Rail) এবং রাশিয়াল রোলিং স্টক নির্মাতা Transmashholding (TMH)। ডিজাইন নিয়ে সংঘাত তৈরি হয়েছে। আর এর জেরে ট্রেনের ডেলিভারির জন্য নির্ধারিত সময় অনেকটাই দেরি হতে পারে বলে মনে করা হচ্ছে। ইন্দো-রাশিয়ান যৌথ উদ্যোগ TMH ২০২৩ সালের সেপ্টেম্বরে ভারতীয় রেলওয়ের সঙ্গে একটি চুক্তি করে। আর সেই চুক্তি অনুযায়ী ১,৯২০ টি স্লিপার কোচ সরবরাহ এবং রক্ষণাবেক্ষন করবে সংস্থা।

এই প্রজেক্ট অনুযায়ী মহারাষ্ট্রের লাতুর মারাঠাবাড়া রেল কোচ ফ্যাক্টারিতে এই নির্মাণ কাজ চলত। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডিজাইনে বদল এবং নতুন ফিচার যোগ করা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। যার ফলে বন্দে ভারত স্লিপার ভার্সন (Vande Bharat Sleeper Train) নিয়ে জটিলতা তৈরি হয়েছে। যদিও জটিলতা মেটাতে দ্রুত কাজ করা হচ্ছে।

Vande Bharat

  • Vande Bharat Sleeper Train: ডিজাইনে বদল

ভারতীয় রেল গত ২০২৪ সালের মে'মাসে রাশিয়াল রোলিং স্টক নির্মাতা Transmashholding (TMH)-কে ডিজাইন সহ একাধিক ক্ষেত্রে বদলের নির্দেশ দেয়। যেখানে ট্রেনের (Vande Bharat Sleeper Train) টয়লেট এবং পেন্ট্রি কারের মতো একাধিক জায়গা রয়েছে। আর সেখানেই তৈরি হয় জটিলতা। TMH এর সিইও কিরিল লিপা জানিয়েছেন, এই বদল কোচের পুরো লেআউটকে প্রভাবিত করবে। এমনকি জানালা, সিট ও অন্যান্য ডিজাইন নতুন করে তৈরি করতে হবে বলে দাবি MH এর সিইও'র।

  • Vande Bharat Sleeper Train: রয়েছে অতিরিক্ত বাজেটের প্রয়োজন

তাঁর কথায়, এই পরিবর্তনগুলি অতিরিক্ত সময় এবং বাজেটের প্রয়োজন। এই প্রসঙ্গে TMH এর সিইও কিরিল লিপা বলেন, ইতিমধ্যে রেলকে আমরা আমাদের কথা জানিয়েছি। ডিজাইন কিংবা বেশ কিছু ক্ষেত্রে বদলের জন্য বরাদ্দ বাড়ানোর কথা বলা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কিছু জবাব আসেনি বলেই দাবি। জানা গিয়েছে, রেলের দাবি, তিনটে নয়, করতে হবে চারটি বাথরুম। আর তাতেই বাড়ছে জটিলতা।

  • Vande Bharat Sleeper Train: রয়েছে একাধিক সংস্থা

TMH এবং RVNL ছাড়াও টিটাগড়-ব্রেল (Titagarh-BHEL) ও ৮০ টি স্লিপার ট্রেন নির্মাণ করবে। বিশ্বব্যাপী যাত্রীবাহী ট্রেন, কোচ, মেট্রো কার, লোকোমোটিভ এবং অন্যান্য রেল সরঞ্জাম সরবরাহ করে এই সংস্থা। বলে রাখা প্রয়োজন, বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Train) প্রোটোটাইপ তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যে ট্রায়াল রান শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে বাণিজ্যিক যাত্রা শুরু হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+