Vande Bharat Sleeper: বিমানের মতো সুবিধা বন্দে ভারত স্লিপারে! কেমন হচ্ছে সেই ট্রেন? ফাঁস ভিডিও

Vande Bharat Sleeper: আগামী লোকসভা নির্বাচনের আগে আরও একগুচ্ছ বন্দে ভারতের উদ্বোধন হবে। আগামী রবিবারই দেশের একাধিক রুটে বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেনেদ্র মোদী। দেশের প্রথম সেমি বুলেটের সাফল্যের পরেই ভারতীয় রেলের ট্র্যাকে ছুটবে বন্দে ভারতের নয়া ভার্সন।

আসছে বন্দে ভারত স্লিপার। আর তা আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই রেল ট্র্যাকে (Vande Bharat Sleeper) ছুটতে দেখা যাবে বলে খবর।

Vande Bharat Sleeper:

Vande Bharat Sleeper: রেল ট্র্যাকে ঝড় তুলবে

এই ট্রেন (Vande Bharat Sleeper) ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে। এই ট্রেনের দেশের এক জায়গা থেকে অন্য জায়গা খুব দ্রুত এবং আরামে যাওয়া যাবে বলেই মত। যা খবর, বন্দে ভারত স্লিপার প্রতি ঘন্টায় ১৬০ কিমি গতিবেগে ছুটবে। মোট ১৬ টি বগি থাকবে।

Vande Bharat Sleeper: একাধিক আধুনিক ব্যবস্থা

বন্দে ভারতের মতো আধুনিক সুবিধা রয়েছে এই ট্রেনে (Vande Bharat Sleeper)। আছে স্বয়ংক্রিয় দরজা। যেখানে ইন্টারকমিউনিকেশন সিস্টেম রয়েছে। ভ্যাকিউম টয়লেট রয়েছে। কোচে থাকবে সফট লাইট। উপরের আসনে উঠতে থাকবে সিঁড়ি। থাকবে পর্দা থেকে শুরু করে আধুনিক সুবিধা। খাবার-দাওয়ারেও থাকবে এলাহি ব্যবস্থা। রেল আধিকারিকদের একাংশের মতে, বন্দে ভারত স্লিপারে বিমানের মতো আধুনিক সুবিধা থাকবে।

সম্প্রতি Indian Tech & Infra বলে একটি বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) একটি ভিডিও সামনে এনেছে। যা একেবারে চমকে দেওয়ার মতো। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা এই ভিডিও'য়ের সত্যতা যাচাই করে দেখেনি। তবে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ভিডিও-

Vande Bharat Sleeper: ২০২৪ এ লঞ্চ হবে বন্দে ভারত স্লিপার

চেন্নাই'য়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারিতে মেক ইন ইন্ডিয়ার যোজনার বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper) নির্মাণ চলছে। এমনটাই জানা গিয়েছে। ২০২৩-২৪ বাজেট অনুযায়ী, ৮০০০ বন্দে ভারত কোচ প্রস্তাবিত রয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী অর্থ বছরের আগেই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে পারে। তবে কোন রুটে প্রথম ছুটবে তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+