Vande Bharat Sleeper: বন্দে ভারত নিয়ে বড় আপডেট! বসে নয়, এবার শুয়েও যাওয়া যাবে বাংলায় তৈরি কোচে
Vande Bharat Sleeper: ভারতবাসীকে ভারতীয় রেল বন্দে ভারতের মতো একটি প্রিমিয়াম ট্রেন উপহার দিয়েছে। যা কিনা অনেক জায়গায় যাতায়াতকে সহজ করে তুলেছে। সাম্প্রতিক সময়ে বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা রেলমন্ত্রী নিজেই ঘোষণা করেছিলেন।
উল্লেখ করা প্রয়োজন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দিন কয়েক আগে জানিয়েছিলেন বন্দে ভারত স্লিপার ( Vande Bharat Sleeper) ট্রেনের কথা। ভাল খবর হল টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড-এর উত্তরপাড়া প্ল্যান্টে ২০২৫ সালের জুন থেকে বন্দে ভারত স্লিপার কোচের বাণিজ্যিক উৎপাদন শুরু হতে চলেছে।

বন্দে ভারতের স্লিপার ( Vande Bharat Sleeper) ট্রেনটি বর্তমানে চালু বন্দে ভারতের থেকে আলাদা হবে। বসার জায়গায় পরিবর্তে সেখানে থাকবে শোয়ার আসন। এই ট্রেনের ৫০-৫৫ শতাংশ যন্ত্রাংশ শুধুমাত্র বাংলাতেই তৈরি হবে।
টিটাগড় রেল সিস্টেমস লিমিটেড এই চুক্তিতে ৫২ শতাংশ পর্যন্ত শেয়ার রাখবে। সংস্থার ভাইস চেয়ারম্যান উমেশ চৌধুরী বলেছেন, রেলের সঙ্গে এই চুক্তিতে মোট ব্যয় ২৪ হাজার কোটি টাকায়। ছয় বছরের মধ্যে এই কাজ শেষ হবে।

সংবাদ মাধ্যমকে উমেশ চৌধুরী জানিয়েছেন, বন্দে ভারতের বিশেষ স্লিপার ( Vande Bharat Sleeper) ট্রেনগুলি প্রায় দুই বছরের মধ্যে তৈরি করা হবে। বাণিজ্যিক উৎপাদন শুরু করা হবে ২০২৫-এর জুন থেকে। এর জন্য উত্তরপাড়ার প্ল্যান্টে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হয়েছে। প্রাথমিক প্রস্তুতির জন্য ৬৫০ কোটি টাকা আলাদা করা হয়েছে।
টিটাগড় রেল সিস্টেম লিমিটেডের ভাইস চেয়ারম্যান জানিয়েছেন বন্দে ভারত স্লিপার ( Vande Bharat Sleeper) ট্রেনের প্রথম প্রোটোটাইপ দুই বছরের মধ্যে তৈরি হয়ে যাবে।












Click it and Unblock the Notifications