Vande Bharat Sleeper Express: ইতিহাস ছুঁয়ে ফেলল রেল! ১৩০ কিমি গতিতে ছুটল বন্দে ভারত স্লিপার
Vande Bharat Sleeper Express: বড় সাফল্য ভারতীয় রেলের (Indian Rail)! দেশের মাটিতে দেশীয় প্রযুক্তিতে তৈরি বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস ট্রেনের প্রযুক্তিগত পরীক্ষা সফল। উত্তর প্রদেশের মাহোবা এবং খাজুরাহোর মধ্যে এই ট্রেনের ট্রায়াল রান করা হয়।
প্রতি ঘণ্টায় ১১৫ থেকে ১৩০ কিমি গতিতে এই ট্রেনকে ছোটানো হয়। আর দীর্ঘ এই ট্রায়াল রানে কড়া ভাবে প্রযুক্তিগত সমস্যাগুলিকে খতিয়ে দেখা হয়। রেল আধিকারিকদের দাবি, নয়া বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস (Vande Bharat Sleeper Express) যাত্রীদের নয়া অভিজ্ঞতা দেবে।

ঝাঁসি রেলমণ্ডলের দীর্ঘ ৬৩ কিলোমিটার রেল ট্র্যাকে বিদুতায়নের কাজ গত বছরেই শেষ হয়েছে। ফলে এই লাইনে ট্রেনের রাইডিং স্পিড তুলনামূলক অনেকটাই বেশি! প্রথমে এই লাইনে বন্দে ভারত মেট্রোর পর বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Express) ট্রায়াল রান করা হল।
ফলে দেশের প্রথম এই ট্রেনটিকে দেখতে স্টেশনগুলিতে যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। আধিকারিকরা জানিয়েছেন, ট্রায়ান রান সফল হয়েছে। খুব শীঘ্রই বাণিজ্যিক যাত্রা শুরু করবে বন্দে ভারত স্লিপার ট্রেন।
- Vande Bharat Sleeper Express: প্রত্যেক বার্থে প্যানিক বোতাম
আধিকারিকরা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express) ভার্সনে মোট ১৪ টি কোচ আছে। প্রত্যেক কোচে ৭২ টি বার্থ আছে। দুটি কোচ পাওয়ার কার, যেখান থেকে এসি, লাইটের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ তৈরি হয়। যাত্রীদের সুরক্ষার কথা মাথায় রেখে প্রত্যেক বার্থে প্যানিক বোতাম দেওয়া হয়েছে। যার সাহায্যে যাত্রীরা লোকো পাইলটের সঙ্গে যোগাযোগ রাখতে পারবে।
- Vande Bharat Sleeper Express: কি বলছে রেল?
ঝাঁসি রেলমণ্ডল জনসংযোগ আধিকারিক মনোজ কুমার সিং জানিয়েছেন, বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল। এরপরেও ট্রায়াল রান চালানো হয়েছে। রেলওয়ে বোর্ডের প্রকল্পের অধীনে, মাহোবা এবং খাজুরাহোর মধ্যে বন্দে ভারত-এর (Vande Bharat Sleeper Express) প্রযুক্তিগত পরীক্ষা করা হয় বলে জানান ওই রেল আধিকারিক। ট্র্যাক ডিজাইন এবং ট্রেন সুরক্ষা নিয়ে কাজ করবে রিসার্চ ডিজাইন এন্ড স্ট্যান্ডার্ড অরগানাইজেশনের আধিকারিকদের উপস্থিতিতে এই ট্রায়ান রান চালানো হয়। খুব শীঘ্রই রেল ট্র্যাকে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া এই ট্রেনের দেখা মিলবে বলেই দাবি।
যা খবর, প্রথম স্লিপার ভার্সন নয়া দিল্লি এবং শ্রীনগরের মধ্যে চলবে। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসে এই ট্রেন(Vande Bharat Sleeper Express) চলবে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সময় চাওয়া হয়েছে বলেও খবর।












Click it and Unblock the Notifications