Vande Bharat Sleeper Express: বন্দে ভারত স্লিপার পাবে বাংলাও! সঙ্গে নতুন স্টপেজও

Vande Bharat Sleeper Express: আরও একটি স্টপেজ পেতে পারে বন্দে ভারত এক্সপ্রেস! আর তা হলে সেটি হবে জলপাইগুড়ি রোড স্টেশন। জলপাইগুড়ি রোড স্টেশনকে সম্পূর্ণ বদলে ফেলা হচ্ছে। 'অমৃত ভারত' প্রকল্পে এই সংস্কারের কাজ চলছে। স্টেশন থেকে শুরু করে একাধিক বদল আনা হচ্ছে। যা খবর, পরিকাঠামো উন্নয়নের কাজ শেষ হলেই জলপাইগুড়ি রোড স্টেশনে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজ নিয়ে সিদ্ধান্ত নিতে পারে রেল।

অন্তত এমনটাই বাংলা এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, বাংলা থেকে একাধিক রুটে চলে বন্দে ভারত এক্সপ্রেস। নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটেও একটি বন্দে ভারত এক্সপ্রেস চলে। যা খবর, এই রুটে সম্ভবত বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper Express) ছুটতে পারে।

Vande Bharat Sleeper Express

আর তা চালু হলে সেটির স্টপ জলপাইগুড়ি রোড স্টেশনে দেওয়া হতে পারে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। তবে জলপাইগুড়ি রোডের পরিবর্তে ধূপগুড়িতেও স্টপেজ দেওয়া নিয়েও আলোচনা করা হয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়াও আরও বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়ার কথা বলে জানা যাচ্ছে।

তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। এক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত রেল বোর্ড নেবে বলে ওই সংবাদমাধ্যমকে জানিয়েছেন এক রেল আধিকারিক। উত্তরপূর্ব সীমান্ত রেলের হাতে ইতিমধ্যে এই বিষয়ে যাবতীয় তথ্য রেল বোর্ডকে জানানো হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি বন্দে ভারত ট্রেনগুলি (Vande Bharat Sleeper Express) যে যে স্টেশনের উপর দিয়ে ছুটে যায় সেখানকার পরিকাঠামো বিষয়ে রেল বোর্ড জানতে চায়, সেই তথ্যও দেওয়া হয়েছে বলেও ওই রেল আধিকারিক জানিয়েছেন।

এই প্রসঙ্গে ওই সংবাদমাধ্যমকে জলপাইগুড়ির বিজেপি সাংসদ জয়ন্ত রায় জানিয়েছেন, জলপাইগুড়িতে বন্দে ভারতের স্টপেজ দেওয়ার দাবি রয়েছে। তা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে। বিষয়টি দেখার আশ্বাস রেলের তরফে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজেপি সাংসদ। তবে এর থেকে বেশি আর কিছু জানাতে চাননি তিনি।

Vande Bharat Sleeper Express: ঢেলে সাজছে জলপাইগুড়ি টাউন স্টেশন

অমৃত ভারত স্কিমে বাংলার একাধিক স্টেশনের ভোল বদলে যাচ্ছে। আর সেই তালিকায় আছে জলপাইগুড়ি টাউন স্টেশনও। জানা যাচ্ছে, স্টেশনের প্ল্যাটফর্ম আরও বড় করা হচ্ছে। আর তা করা হচ্ছে দুদিকেই। এছাড়াও বসার জায়গা থেকে লিফট সব নতুন ভাবে তৈরি হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+