Vande Bharat Sleeper: তেজস কিংবা রাজধানীর থেকেও ছুটবে আরও দ্রুত! ভিতরের ভিডিও চমকে দেবে

Vande Bharat Sleeper Coach: ভারতীয় রেল ট্র্যাকে ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। এক ধাক্কায় 'লেট লতিফ' ভারতীয় রেলে অনেকটাই গতি এসেছে। অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারতে সফর করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা। বিপুল এই চাহিদার কথা মাথায় রেখে ট্রেনের নয়া সংস্করণ বন্দে ভারত স্লিপার (India's First Vande Bharat Sleeper Train) আনতে চলেছে নরেন্দ্র মোদী সরকার।

আর এই ট্রেন নির্মাণ একেবারে শেষ পর্যায়ে। তেজস এক্সপ্রেস কিংবা রাজধানীর বা শতাব্দীর থেকেও দ্রুত ছুটবে এই ট্রেন (Vande Bharat Sleeper Coach)।

Vande Bharat Sleeper Coach

Vande Bharat Sleeper Coach: দৌড় হবে লম্বা

শুধু তাই নয়, ডিজাইনেও থাকছে চমক। এমন ভাবে তৈরি করা হয়েছে এই ট্রেন যাতে যাত্রীরা শুয়েই লম্বা দূরত্ব অতিক্রম করতে পারে। এমনকি একগুচ্ছ নতুন অ্যাডভান্সড ফিচার (Modern Features) যোগ করা হয়েছে ভারতের প্রথম বন্দে ভারত স্লিপার ভার্সনে (Vande Bharat Sleeper Coach) ।

সম্প্রতি ট্রেনের নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা একেবারে চমকে দেবে। রইল সেই ভাইরাল হওয়া ভিডিও (India's First Vande Bharat Sleeper Train First Look)!

Vande Bharat Sleeper Coach: বদলে যাবে রেল যাত্রা

একেবারে ঝাঁ চমচকে বন্দে ভারত স্লিপার রেল যাত্রায় নয়া মাত্রা যোগ করবে। কোচ থেকে শুরু করে ট্রেনের যেদিকেই তাকাবেন একেবারে নতুন এবং আধুনিকতার ছোঁয়া পাবেন। অনেকের মতে, ভারতীয় রেলে বন্দে ভারত নতুন অধ্যায় যুক্ত করেছে। শুধু তাই নয়, ট্রেন যে প্রিমিয়াম ভার্সন হতে পারে তা ভারতীয় রেল (Indian Railways) প্রমাণ করে দিয়েছে বলেও দাবি বিশেষজ্ঞদের।

ভাইরাল হওয়া ভিডিওটি Indian Tech & Infra বলে একটি ভেরিফায়েড X account থেকে শেয়ার করা হয়েছে। আর সেখানে একেবারে লাইক-শেয়ারের বন্যা বইছে। একজন ইউজার লিখেছেন- গত এক দশকে রেলওয়ে কোচের মান উন্নত হয়েছে। আধুনিক এবং প্রযুক্তি নির্ভর ভাবে তৈরি করা হয়েছে। তবে এই বন্দে ভারত স্লিপারকে ঠিক রাখার দায়িত্ব নিতে হবে জনগণকেই। আরও এক ইউজার লিখছেন, এটি যদি সত্যি বন্দে ভারত স্লিপার হয় তাহলে বড় চমক অবশ্যই।

Vande Bharat Sleeper Coach: ডিসেম্বরেই বাণিজ্যিক যাত্রা?

জানা যাচ্ছে, খুব শীঘ্রই বন্দে ভারত স্লিপারের (Vande Bharat Sleeper Coach) ট্রায়াল রান শুরু হয়ে যাবে। কয়েক দফায় চলবে এই পরীক্ষা। এরপর বাণিজ্যিক যাত্রার জন্য সবুজ সঙ্কেতের অপেক্ষা থাকবে। তবে ডিসেম্বর থেকেই এই ট্রেন চলবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+