Vande Bharat New Train: এবার ঘুমিয়ে ঘুমিয়ে বন্দে ভারতে সফর, দুর্গাপুজোর আগেই সুখবর দিল রেল

ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। একাধিক রাজ্যে সেই ট্রেন চলছে। পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই দুটি বন্দে ভারত (Vande Bharat Train) পেয়েছে আরও একটি পেতে চলেছে। তার মাঝেই আবার বন্দে ভারত স্লিপার কোচ (Vande Bharat Sleeper coach Train) চালু করার কথা ঘোষণা করেছে ভারতীয় রেল।

সামনেই দুর্গাপুজো তার আগে বন্দেভারত নিয়ে এত বড় খবরে রীতিমত উচ্ছ্বসিত যাত্রীরা। সেমি বুলেট ট্রেনে নৈশ সফর কেমন হবে তা জানতে উদগ্রীব তাঁরা। যদিও এবছর দুর্গাপুজোয় হয়তো সেই ট্রেন চালু করতে পারবে না রেলওয়ে। কারণ সেটা এখন নির্মাণ পর্যায়ে রয়েছে। তবে শীতের ছুটিতে এবং পরের বছর গরমের ছুটিতে বন্দেভারত স্লিপার কোচে সফর করতে পারবেন সকলে।

Vande Bharat express

আগামী বছরেই বন্দেভারত স্লিপার কোচ ট্রেন চালানোর পরিকল্পনায় রয়েছে ভারতীয় রেল। চেন্নাইয়ের দ্য ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি জানিয়েছে ডিসেম্বরের মধ্যে স্পিকার কোচগুলি তৈরি হয়ে যাবে। ফেব্রুয়ারি মার্চ মাস থেকেই সেটা ট্র্যাকে নামবে বলে জানিেয়ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণ।

সামনের বছরে বন্দে ভারতের তিনটি ভার্সন দেখতে পাবেন দেশবাসী। বন্দে ভারত এক্সপ্রেস, বন্দে ভারত মেট্রো এবং বন্দেভারত স্লিপার কোচ। কে বলতে পারে বন্দে ভারত স্লিপার কোচের ট্রেন বাংলার ভাগ্যেও জুটবে। ১০০ কিলোমিটারের কম রুটে চলবে বন্দে ভারত মেট্রো। ১০০ থেকে ৫৫০ কিলোমিটার রুটে চলবে বন্দেভারত চেয়ারকার এবং ৫৫০ কিলোমিটারের বেশি রুটে ছুটবে বন্দে ভারত স্লিপার কোচ ট্রেন।

Vande Bharat express

রাজধানী এক্সপ্রেস-শতাব্দী এক্সপ্রেসকে চ্যালেঞ্জ জানাবে বন্দে ভারত স্লিপার কোচ। তাহলে কি রাজধানী এক্সপ্রেসকে টেক্কা দিতেই বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে আসা হচ্ছে। মোদী সরকারের কী পরিকল্পনা রয়েছে সেটা ক্রমশ বোঝা যাবে। নাকি বন্দে ভারত স্লিপার কোচ চালিয়ে রাজধানী এবং শতাব্দী এক্সপ্রেসের মতো হাই ডিমান্ড ট্রেনগুলিতে তুলে নেওয়া হবে। আশা করা যাচ্ছে ডিসেম্বর মাসের মধ্যে এই বন্দে ভারত স্লিপার কোচ নিয়ে আরও খবর প্রকাশ্য আনবে রেলওয়ে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+