Vande Bharat Metro: ভারতীয় রেলের জন্য 'বড়দিন', প্রথম চাকা গড়ালো বন্দে ভারত মেট্রোর! রইল First Look
Vande Bharat Metro: বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান শুরু করে দিল ভারতীয় রেল! দীর্ঘদিন ধরেই নয়া এই ট্রেন নিয়ে জল্পনা চলছিল। অবশেষে বন্দে ভারত মেট্রো চালু করার প্রক্রিয়া শুরু হয়ে গেল। আজ শনিবার চেন্নাই'তে বন্দে ভারত মেট্রোর প্রথম ট্রায়াল হয়েছে। সেই ভিডিও সামনে এসেছে।
ভারতীয় রেল (Indian Rail) ট্র্যাকে ইতিমধ্যে ঝড় তুলেছে ভারতের প্রথম এই সেমি বুলেট ট্রেন (Vande Bharat Express)। অল্পদিনের মধ্যে 'বিশ্বাসযোগ্য' একটি ট্রেন হয়ে উঠেছে। এবার ভারতীয় রেল ট্র্যাকে আসতে চলেছে বন্দে ভারত মেট্রো (vande Bharat Metro)। অন্তত এদিনের ট্রায়াল রানের পর এমটাই মত রেল বিশেষজ্ঞদের।

জানা যাচ্ছে, চেন্নাইয়ের ভিল্লাভাক্কম স্টেশন থেকে বন্দে ভারত মেট্রোর (vande Bharat Metro) একটি রেকের ট্রায়াল রান হয় এদিন। নয়া এই ট্রেন ঘিরে সাধারণ মানুষের মধ্যে একেবারে হৈচৈ পড়ে যায়। অনেকেই ক্যামেরা বন্দি করতে শুরু করেন। মুহূর্তে তা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
'Indian Tech & Infra' বলে একটি পেজ নয়া বন্দে ভারতের (vande Bharat Metro) একটি ভিডিও শেয়ার করেছে। ট্রেনের বাইরেটা সাধারণ বন্দে ভারত কিংবা অমৃত ভারতের মতোই দেখতে করেছে। সামনে এসেছে নয়া ট্রেনের ভিতরের কামরার ছবি। ধারণ মেট্রোর কামরার সঙ্গে একেবারেই আলাদা। তবে সাধারণ লোকাল ট্রেনের মতো কিছুটা মিল রয়েছে। তবে সম্পূর্ণ বাতানুকূল হবে নয়া বন্দে ভারত মেট্রো। সিসিটিভি ক্যামেরা থেকে স্বয়ংক্রিয় দরজা সহ একাধিক আধুনিক ফিচার থাকবে নয়া এই ট্রেনে।
অন্যদিকে বন্দে ভারত মেট্রোর যে ভিতরের ছবি সামনে এসেছে সেখানে দেখা যাচ্ছে, লোকাল ট্রেনের মতোই জানলার দুপাশে সিট রয়েছে। বসে যাওয়ার পাশাপাশি দাঁড়িয়েও যেতে পারবেন যাত্রীরা। সেই সুবিধা দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। মূলত কম দূরত্বের থাকা শহরের মধ্যে নয়া বন্দে ভারত মেট্রো চালানো হবে। আর সে কথা ভবেই এই ট্রেন তৈরি করা হয়েছে। কোথায় এই ট্রেন (vande Bharat Metro) প্রথম চলবে তা এখনও জানা যায়নি।
🚨 Vande Metro trail run conducted in Tamil Nadu. pic.twitter.com/E0TZCTlf0M
— Indian Tech & Infra (@IndianTechGuide) August 3, 2024
যদিও বেশ কিছু রাজ্যের নাম শোনা যাচ্ছে। যার মধ্যে রয়েছে বাংলাও। শোনা যাচ্ছে, বন্দে ভারতের পর বন্দে মেট্রো (vande Bharat Metro) পাবে বাংলা। মূলত কম দূরত্বের মধ্যে থাকা দুই শহরের মধ্যে এই ট্রেন চালানো হবে। শোনা যাচ্ছে, শিয়ালদহ-কৃষ্ণনগর রুটে নাকি এই ট্রেন চালানো হতে পারে। যদিও এই বিষয়ে কিছু জানা যায়নি। তবে আগামী ১৫ অগাস্ট বন্দে ভারত স্লিপার ভার্সনের ট্রায়ান রান শুরু হবে। এরপরেই বন্দে মেট্রো ট্রেনটিকে বড় ঘোষণা করতে পারে ।












Click it and Unblock the Notifications