Vande Bharat Metro: মাত্র ৪৫ মিনিট, চোখের পলকে হবে মহাদেব দর্শন! বন্দে মেট্রো পাচ্ছে এই রাজ্য

Vande Bharat Metro: আরও একটি বন্দে ভারত মেট্রো পেতে চলেছে উত্তরপ্রদেশ। গত কয়েকমাসে বেশ কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে সে রাজ্য। লখনউ থেকে কানপুর সহ পাঁচটি রেল সেকশনে Vande Bharat Metro চালানো হবে বলে জানা যাচ্ছে। আর এই ট্রেন চালু হয়ে গেলে লখনউ থেকে কানপুর মাত্র ৪৫ মিনিটে যাত্রা করা যাবে।

যা খবর, কানপুরের পর বন্দে ভারত মেট্রোও (Vande Bharat Metro) লখনউ থেকে প্রয়াগরাজ, বারাণসী, অযোধ্যা, গোরখপুর রুটে চলাচল করবে। আর এজন্য সরকার ৪৮০ কোটি টাকা খরচ পড়বে। তবে এই রুটে বন্দে ভারত মেট্রো চালানোর সিদ্ধান্তে সে রাজ্যের যাত্রী পরিষেবায় বিপ্লব আসবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Metro

তুলনামূলক অনেক সময় রাজধানী পৌঁছে যাওয়ার সুযোগ থাকবে। এমনকি রাজধানী থেকে বারাণসী অর্থাৎ মহাদেবে দর্শন করাও সহজ হবে বলে মনে করা হচ্ছে।

Vande Bharat Metro: কত টাকা হবে টিকিট?

জানা যাচ্ছে, বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) থেকে বন্দে মেট্রোর (Vande Bharat Metro) ভাড়া অনেকটাই কম হবে। যদিও রেলের তরফে এই বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিত জানিয়ে কোনও বিজ্ঞপ্তি দেওয়া হয়নি। তবে কানপুরের জন্য ৫০০ টাকা টিকিটের দাম হতে পারে, অযোধ্যার জন্য ৭৫০ টাকা এবং প্রয়াগরাজ, গোরখপুর, বারাণসীর জন্য ৯০০ থেকে হাজার টাকা টিকিটের দাম হতে পারে বলে মনে করা হচ্ছে। বন্দে ভারত এক্সপ্রেসের মতোই বন্দে মেট্রোতেও থাকবে আধুনিক সুবিধা।

Vande Bharat Metro: কত সময় লাগতে পারে?

বন্দে ভারত মেট্রোয় লখনউ থেকে কানপুর পৌঁছতে স্পময় নেমে মাত্র ৪৫ মিনিট। মোট দূরত্ব ৮০ কিমি। আবার লখনউ থেকে অয্যোধ্যা ১৬০ কিমি যাত্রা করতে এই ট্রেন ৯০ মিনিট সময় নেবে। একই ভাবে লখনউ থেকে প্রয়াগরাজ অর্থাৎ ১৯৭ কিমি যাত্রা করতে ১১৫ মিনিট সময় লাগবে। লখনউ থেকে বারাণসী ২২৫ মিনিটে ২৮৪ কিমি, আর লখনউ থেকে গোরখপুর ২১০ মিনিটে ২৬৩ কিলোমিটার অতিক্রম করবে বন্দে মেট্রো (Vande Bharat Metro)। যা যুগান্তকারী বলছেন বিশেষজ্ঞরা।

Vande Bharat Metro: চার রুটে ৪৮০ কোটি খরচ করবে রেল

প্রত্যেক জোনেই বন্দে ভারত মেট্রো (Vande Bharat Metro) যাতে চালানো হয় সেই নির্দেশ দেওয়া হয়েছে রেলের তরফে। সেই মতো বাজেট এবিং পরিকাঠামো তৈরি করা হচ্ছে। ইতিমধ্যে লখনউ থেকে কানপুরের মধ্যে কাজ শেষ হয়ে গিয়েছে। অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী, গোরখপুর রুটে পরিকাঠামো তৈরি করতে রেল বিপুল খরচ করবে বলেই দাবি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+