Vande Bharat Metro: ভাইরাল বন্দে ভারত মেট্রো'র First Look! দেখেই যাত্রীরা বলছেন 'Just Looking Like A Wow'
Vande Bharat Metro: 'বন্দে ভারত এক্সপ্রেসে'র নেটওয়ার্ক ছড়াতে চাইছে ভারতীয় রেলওয়ে। আর সে লক্ষ্যেই কাজ করছে মন্ত্রক। আর এর মধ্যেই প্রকাশ্যে এল 'বন্দে ভারত মেট্রো'র প্রথম ঝলক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল ব্যাপক ভাবে ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওতে কার্যত লাইক-শেয়ারের বন্যা।
বিশেষ করে নয়া বন্দে ভারত মেট্রোর ইন্টিরিয়র এবং ফিচার ব্যাপক পছন্দ হয়েছে সাধারণ মানুষের। কেমন সেই ট্রেন (Vande Bharat Metro)?

Vande Bharat Metro: কবে উদ্বোধন জানুন
Indian Tech & Infra বলে একটি পেজ একটি ট্রেনের (Vande Bharat Metro) ভিডিও শেয়ার করেছে। যেটি কিনা তৈরি হচ্ছে। আর সেটাই বন্দে ভারত মেট্রো বলে দাবি করছে ওই পেজটি। যদিও ওয়ান ইন্ডিয়া বাংলা ভিডিওটির সত্যতা যাচাই করেনি।
তবে আগামী লোকসভা নির্বাচনের আগেই বন্দে ভারত মেট্রোর উদ্বোধন হতে পারে বলে খবর। এমনকি উদ্বোধন হতে পারে বন্দে ভারত স্লিপার ট্রেনটিরও। এই দুটি ট্রেন আগামীদিনে ভারতীয় রেলের ইতিহাসে কার্যত ঝড় তুলবে বলেই মনে করা হচ্ছে।
Vande Bharat Metro: 'বন্দে মেট্রো' তৈরির কাজ চলছে
দূরপাল্লার যাত্রীদের কথা ভেবেই বন্দে ভারত স্লিপার ট্রেন আনতে চলেছে মোদী সরকার। অন্যদিকে ১০০ কিলোমিটারের কম দূরত্বের শহর কিংবা রাজ্যের মধ্যে 'বন্দে মেট্রো' (Vande Bharat Metro) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। যাতে আরও দ্রুত এক শহর থেকে অন্য শহরে যাত্রীরা পৌঁছতে পারে সেজন্যেই এই ট্রেন চালাতে চায় মোদী সরকার।
চেন্নাইয়ের রেল কোচ ফ্যাক্টারিতেই 'বন্দে মেট্রো' তৈরির কাজ চলছে বলে জানা গিয়েছে। এমনকি বন্দে ভারত স্লিপারের নির্মাণও চেন্নাইয়ের ওই ফ্যাক্টারিতেই করা হচ্ছে। একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি হচ্ছে এই ট্রেনগুলি।
Vande Bharat Metro: কি বলছেন ইউজাররা
ভাইরাল হওয়া ভিডিও'তে একদিকে যেমন লাইক-শেয়ারের বন্যা অন্যদিকে একের পর এক কমেন্টও করছেন অনেকে। Indian Tech & Infra -এর তরফে শেয়ার হওয়া ভিডিও'টির নিচে এক ইউজার লিখছেন, 'বন্দে ভারত মেট্রো' (Vande Bharat Metro) সাধারণ ট্রেনে যাত্রীর চাপ কমিয়ে দেবে।
🚨 Vande Metro is getting ready. New mode of transport in India. pic.twitter.com/TZIG8n186H
— Indian Tech & Infra (@IndianTechGuide) January 3, 2024
অন্যদিকে আরও এক ইউজার লিখছেন, অবশেষে, বন্দে মেট্রো (Vande Bharat Metro) প্রস্তুত হচ্ছে। এটি একটি দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আরেক ইউজারের কথায়, নতুন বছর, নতুন চিন্তা, নতুন অবতার। নতুন পদক্ষেপকে স্বাগত জানাই। একই সঙ্গে রেল (Indian Rail) যাতে অন্যান্য ট্রেনগুলির দিকেও বিশেষ নজর দেয় সেই বার্তাও দিয়েছেন অনেকে।












Click it and Unblock the Notifications