Vande Bharat Express: হাওড়া-রাউরকেল্লা রুটে বন্দে ভার‍ত পরিষেবা শুরুর গুঞ্জন! কী বলছে রেল?

Vande Bharat Express: গোটা দেশের একাধিক রুটের ৩৪ টা বন্দে ভারত ট্রেনের পরিষেবা চলছে। যার মধ্যে বাংলা থেকেই পাঁচটি পরিষেবা চলছে। চলছে হাওড়া-পুরী, হাওড়া-এনজেপি, এনজেপি-গুয়াহাটি, পাটনা-হাওড়া এবং রাঁচি হাওড়া।

শোনা যাচ্ছে, আগামী দিপাবলীর আগে আরও ৯টি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও এই ৯টি বন্দে ভারত কোন রুটে চলবে তা এখনও স্পষ্ট নয়।

Vande Bharat Express

তবে জোর গুঞ্জন বাংলা থেকে আরও কয়েকটি রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা শুরু হতে পারে। যেমন বারাণসী থেকে টাটানগর রুটে একটি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express) শুরু হতে পারে। আর এই ট্রেনটি পুরুলিয়ার উপর দিয়ে চলবে।

এমনকি পুরুলিয়াতে স্টপেজও দেবে সেটি। তবে দু' মিনিটের জন্যে এই স্টপেজ পাওয়া যাবে। ইতিমধ্যে রাঁচি-হাওড়া বন্দেভার‍ত (Vande Bharat Express) পুরুলিয়ায় স্টপেজ দিচ্ছে। বারাণসী থেকে টাটানগর রুটে সেমি বুলেট পরিষেবা শুরু হলে ফের মিলবে স্টপেজ।

তাতে সে জেলার পর্যটন ব্যবস্থা আরও উন্নত হবে। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে হাওড়া-রাউরকেল্লা রুটে একটি বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা শুরু হতে পারে বলে শোনা যাচ্ছে। ইতিমধ্যে নাকি এই রুটে রেল বোর্ডের তরফে সবুজ সঙ্কেতও নাকি মিলেছে বলে দাবি বেশ কিছু সংবাদমাধ্যমের। তবে হাওড়া-রাউরকেল্লা রুটে বন্দে ভারত পরিষেবা শুরু হলে সেটির সময়সীমা কি হবে তা এখনও স্পষ্ট নয়। এমনকি কোন পথে সেটি চলবে তাও এখনও স্পষ্ট নয়।

এমনকি রেলের তরফেও এই বিষয়ে কিছু জানানো হয়নি। এমনকি সরকারি ভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক আধিকারিক জানিয়েছেন, এই বিষয়ে কিছু জানা নেই। যা হবে দেখা যাবে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে দেশজুড়ে পাঁচটি বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যার মধ্যে ছিল হাওড়া-পাটনা এবং রাঁচি-হাওড়া সেমি বুলেট ট্রেন।

আর সেই সময় রাউরকেল্লা একটি ট্রেন পায়। আর সেটি পুরীর মধ্যে চলাচল করছে। ইতিমধ্যে পুরী-রাউরকেল্লা দ্রুতগতির ট্রেন (Vande Bharat Express) পরিষেবা সফল। তবে হাওড়া-রাউরকেল্লা রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা শুরু হয় কিনা সেদিকেই নজর সবার। রেল এই বিষয়ে কিছু জানায় কিনা সেদিকেই নজর সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+