Vande Bharat: বন্দে ভারত এক্সপ্রেস ছুটছে কোন কোন রাজ্য দিয়ে? চালু হয়েছে কতগুলি পরিষেবা?

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা বেড়ে চলেছে উল্লেখযোগ্যভাবে। ভোপাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবুজ পতাকা দিয়ে ৫টি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শুরুর বার্তা দিয়েছেন।

ভারতীয় রেলের তরফে জানানো হয়েছ, রেলের যে অংশগুলিতে বৈদ্যুতীকরণ হয়েছে তার সমস্ত জায়গা দিয়েই বন্দে ভারত ট্রেন যাচ্ছে। ইতিমধ্যেই আপ ও ডাউন মিলিয়ে ৪৬টি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে।

বন্দে ভারত এক্সপ্রেস

অন্ধ্রপ্রদেশ, অসম, বিহার, ছত্তিসগঢ়, চণ্ডীগড়, দিল্লি, গোয়া, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, ঝাড়খণ্ড, কর্নাটক, কেরল, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওডিশা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা।

কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রেলপথের বৈদ্যুতিকীকরণের কাজ চলছে। সেই কাজ শেষ হলে সেখানেও বন্দে ভারত এক্সপ্রেস চালানোর পরিকল্পনা রয়েছে রেলের। ৫০ কিলোমিটারের মধ্যে বিভিন্ন শহরকে যুক্ত করতে বন্দে মেট্রো পরিষেবাও চালু করা হবে। দূরের যাত্রাপথে বন্দে ভারত এক্সপ্রেসে থাকবে স্লিপারের বন্দোবস্ত।

বন্দে ভারত এক্সপ্রেস

চলতি অর্থবর্ষেই বন্দে মেট্রোর ডিজাইন চূড়ান্ত করে সেগুলি তৈরির কাজও সম্পূর্ণ করে ফেলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ২০২৪-২৫ অর্থবর্ষেই যাত্রা শুরু করতে পারে বন্দে মেট্রো। এখন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন রুটে বন্দে ভারত এক্সপ্রেস চলছে এবং সেগুলি কোন রাজ্যে দিয়ে যাচ্ছে:

১. নিউ দিল্লি থেকে বারাণসীর মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস যাচ্ছে কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জংশন হয়ে (দিল্লি ও উত্তরপ্রদেশ)

২. নিউ দিল্লি ও শ্রী মাতা বৈষ্ণোদেবী কাটরার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলছে আম্বালা ক্যান্টনমেন্ট, লুধিয়ানা, জম্মু-তাওয়াই হয়ে (দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব ও জম্মু-কাশ্মীর)

৩. গুজরাত ও মহারাষ্ট্রের মধ্যে দিয়ে যাচ্ছে গান্ধীনগর ক্যাপিটাল থেকে মুম্বই সেন্ট্রাল বন্দে ভারত এক্সপ্রেস ভায়া আমেদাবাদ, ভদোদরা, সুরাত।

৪. অম্ব আন্দৌরা ও নিউ দিল্লির মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেস চলছে তার যাত্রাপথে পড়ছে উনা হিমাচল, চণ্ডীগড়, আম্বালার মতো স্টেশনগুলি (হিমাচল প্রদেশ, চণ্ডীগড়, হরিয়ানা, দিল্লি)

৫. চেন্নাই সেন্ট্রাল থেকে মাইসুরু বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে, ভায়া কাটপড়ি, বেঙ্গালুরু (তামিলনাড়ু, কর্নাটক)

৬. রায়পুর হয়ে বিলাসপুর ও নাগপুরের মধ্যেও চলছে বন্দে ভারত এক্সপ্রেস (ছত্তিসগঢ়, মহারাষ্ট্র)

বন্দে ভারত এক্সপ্রেস

৭. পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ি ও হাওড়ার মধ্যে চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস, ভায়া- বারসোই, মালদহ টাউন।

৮. বিশাখাপত্তনম ও সেকেন্দ্রাবাদের মধ্যে বন্দে ভারতে যুক্ত হয়েছে অন্ধ্র প্রদেশ ও তেলেঙ্গানা। ট্রেনটি চলছে রাজামুন্দ্রি, বিজয়ওয়াড়া, কাজিপেট হয়ে।

৯. মুম্বই সিএসএমটি ও সোলাপুরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে, ভায়া- লোনাভালা, পুনে।

১০. দাদর, থানে, নাসিক রোড হয়ে মুম্বই সিএসএমটি ও সাইনগর শিরডির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস রয়েছে।

১১. ভোপাল ও হজরত নিজামুদ্দিনের মধ্যেও চলাচল করছে বন্দে ভারত এক্সপ্রেস, ভায়া- বীরাঙ্গনা লক্ষ্মীবাঈ, গোয়ালিয়র, আগ্রা ক্যান্টনমেন্ট (মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, দিল্লি)

১২. সেকেন্দ্রাবাদ থেকে তিরুপতির মধ্যেও চলছে বন্দে ভারত এক্সপ্রেস, ভায়া- নালগোন্ডা, গুন্টুর, ওঙ্গোল, নেলোর (তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ)

১৩. চেন্নাই ও কোয়েম্বাটোরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলাচল করছে ভায়া- সালেম, এরোড, তিরুপ্পুর (তামিলনাড়ু)

১৪. আজমের ও দিল্লি ক্যান্টনমেন্টের মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেস ছুঁয়ে যাচ্ছে জয়পুর, আলওয়ার, গুরগাঁও (রাজস্থান, হরিয়ানা, দিল্লি)

বন্দে ভারত এক্সপ্রেস

১৫. কেরলের তিরুবনন্তপুরম ও কাসারগড়ের মধ্যেও চলছে বন্দে ভারত এক্সপ্রেস

১৬. পুরী ও হাওড়ার মধ্যেও বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু রয়েছে (ওডিশা, পশ্চিমবঙ্গ)

১৭. নিউ দিল্লি ও দেরাদুনের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস চলছে, ভায়া- মীরাট সিটি, সাহারানপুর, হরিদ্বার (উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, দিল্লি)

১৮. গুয়াহাটি ও নিউ জলপাইগুড়ির মধ্যেও চলছে বন্দে ভারত এক্সপ্রেস (অসম, পশ্চিমবঙ্গ)

১৯. মাদগাঁও ও মুম্বইয়ের মধ্যে যে বন্দে ভারত এক্সপ্রেসটি চলছে তাতে যুক্ত হয়েছে গোয়া ও মহারাষ্ট্র

২০. বিহার ও ঝাড়খণ্ডকে যুক্ত করেছে পাটনা ও রাঁচির মধ্যে চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেস

২১. মধ্যপ্রদেশে রানি কমলাপতি ও জব্বলপুরের মধ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস

২২. মধ্যপ্রদেশেরই রানি কমলাপতি ও ইন্দোরের মধ্যে যাত্রা শুরু হয়েছে আরেকটি বন্দে ভারত এক্সপ্রেসের

২৩. কর্নাটকের ধারওয়াড় ও বেঙ্গালুরুর মধ্যে চালু হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+