Vande Bharat Express: উদ্বোধনের অপেক্ষায় হাওড়া,পুরী সহ ৯টি বন্দে ভারত! চড়ার সুযোগ গেরুয়া সেমি বুলেটেও
Vande Bharat Express: ভারতীয় ট্রেনের গতি বাড়িয়েছে বন্দে ভারত! গোটা দেশে অন্তত ২৫ টি রুটে শুরু হয়েছে এই পরিষেবা। উদ্বোধনের অপেক্ষায় পাটনা-হাওড়া সহ ৯টি বন্দে ভারত।
ইতিমধ্যে এই সমস্ত রুটে সম্পন্ন হয়েছে Vande Bharat Express এর ট্রায়াল রানও। যা খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভার্চুয়ালের মাধ্যমে একসঙ্গে ৯টি বন্দে ভারতের উদ্বোধন করবেন।

Vande Bharat Express: ইতিহাসের মুখে রেল
উদ্বোধনের অপেক্ষায় থাকা ৯টি বন্দে ভারত তৈরি করেছে চেন্নাইয়ের ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি। ইতিমধ্যে ট্রেনগুলি সংশ্লিষ্ট রাজ্যগুলিতে পৌঁছেও গিয়েছে। কয়েক দফায় ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। একসঙ্গেই হাওড়া-পাটনা সহ দেশের সমস্ত রুটে ছুটবে ৯টি বন্দে ভারত। রেল আধিকারিকরা বলছেন এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ। একসঙ্গে এতগুলি বন্দে ভারতের উদ্বোধন খুবই গুরুত্বপূর্ণ।
Vande Bharat Express: পাটনা-হাওড়া রুটে ট্রায়াল রান সম্পূর্ণ
বিহারের রাজধানী পাটনা থেকে হাওড়ার মধ্যে বন্দে ভারতের (Vande Bharat Express) পরিষেবা শুরু হবে। ইতিমধ্যে দুটি ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। গত ৫ এবং ১২ অগাস্টের মধ্যে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। এবং নির্ধারিত সময়েই ট্রেনগুলি প্রান্তিক স্টেশনে পৌঁছেছে। এই মুহূর্তে উদ্বোধনের অপেক্ষায় রয়েছে এই ট্রেন।
উদ্বোধন হতে পারে পুরী-রাউরকেল্লার বন্দে ভারতের
শুধু হাওড়া-পাটনা নয়, পুরী-রাউরকেল্লার বন্দে ভারতের (Vande Bharat Express) উদ্বোধন হতে পারে চলতি মাসেই। সবকিছু ঠিক থাকলে ৩০ সেপ্টেম্বর এই রুটের বন্দে ভারতের উদ্বোধন হতে পারে। একই সঙ্গে বাকি রুটগুলির উদ্বোধনও সেদিনই হতে পারে বলে জল্পনা।
২৫ টিরও বেশি বন্দে ভারত চলছে
ভারতীয় রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারতের (Vande Bharat Express) পাঁচটি কোচ ইতিমধ্যে সংশ্লিষ্ট রাজ্যেগুলিতে পৌঁছে গিয়েছে। দক্ষিণ রেলওয়ের হাতে রয়েছে তিনটি ট্রেন। যদিও একটি ট্রেন কোথায় চলবে তা স্পষ্ট নয়। নতুন রুটে চলবে এমন বন্দে ভারতের রঙ গেরুয়া হতে পারে। কোন রুটে নয়া রঙের বন্দে ভারত চলবে তা এখনও স্পষ্ট নয়।
গত কয়েকদিন আগেই নতুন গেরুয়া রঙের বন্দে ভারতের (Vande Bharat Express) কোচ প্রকাশ্যে আনা হয়েছে। যা কিনা নীল-সাদা বন্দে ভারতগুলির থেকে আরও বেশি আরামদায়ক বলে দাবি করা হচ্ছে। এমনকি নতুন অনেক সুবিধা রয়েছে বলেওখবর। উল্লেখ্য, এখনও পর্যন্ত গোটা দেশে ২৫ টিরও বেশি বন্দে ভারত চলছে।












Click it and Unblock the Notifications