Vande Bharat Express: একটা নয়, বাংলা থেকে ছুটবে দুটি 'সেমি বুলেট'! রুটগুলি জানলে আশ্চর্য হবেনই
Vande Bharat Express: আরও বন্দেভারত এক্সপ্রেস পাচ্ছে বাংলা। গত কয়েকদিন আগেই সেই খবর সামনে আনে One India Bangla। আর সেই খবরে শিলমোহর দিল রেল।
তবে একটি নয়, দুটি বন্দেভারত ( Vande Bharat Express) ট্রেন হাওড়া থেকে ছুটবে। রেলওয়ে বোর্ড ইতিমধ্যে সে বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে। এমনটাই 'প্রভাত খবরে' প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।

Vande Bharat Express: দুটি বন্দেভারত পাবে বাংলা
ইতিমধ্যে তিনটি বন্দেভারত এক্সপ্রেস পেয়েছে বাংলা। হাওড়া- নিউ জলপাইগুড়ি, হাওড়া-পুরী এবং জলপাইগুড়ি-গুয়াহাটি রুটে ছুটছে ভারতের প্রথম সেমি এই বুলেট ট্রেন। তবে প্রকাশিত খবর অনুযায়ী, দুটি বন্দে ভারত বাংলা পেতে চলেছে। একটি পাটনা থেকে হাওড়া ( Patna-Howrah Vande Bharat Express)
অন্যটি বারাণসী থেকে গয়া হয়ে হাওড়ার ( Varanasi Howrah Vande Bharat) মধ্যে চলবে। ইতিমধ্যে এই রুটে বন্দেভারত চালানোর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এমনকি লাইনের কাজও শুরু হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাস অর্থাৎ অগাস্টেই মোদীর হাত ধরেই নয়া রুটে বন্দেভারত চলতে শুরু করবে। এমনটাই শোনা যাচ্ছে।
Vande Bharat Express: সপ্তাহে কত দিন চলবে?
পুরোটাই আলোচনাস্তরে রয়েছে বলে জানা গিয়েছে। পাটনা-রাঁচি রুটে ইতিমধ্যে বন্দেভারত চলতে শুরু করেছে। তা সফল! আর সেদিকে তাকিয়েই পাটনা থেকে এবার হাওড়ায় সেমি বুলেট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যা খবর, তাতে সপ্তাহে ছয়দিন চলবে এই ট্রেন। তবে বারাণসী থেকে গয়া হয়ে যে ট্রেনটি হাওড়া পৌঁছবে সেটি সপ্তাহে তিনদিন চলবে বলে জানা যাচ্ছে। তবে চূড়ান্ত টাইমটেবিল নিয়ে পূর্ব এবং পূর্ব মধ্য রেলওয়ের আধিকারিকরা আলোচনা চালাচ্ছেন।
Vande Bharat Express: প্রধানমন্ত্রীর হাত ধরে ছুটবে এই ট্রেন
পাটনা-হাওড়া বন্দেভারত নিয়ে ইতিমধ্যে টুইট করেছেন গোড্ডার সাংসদ ডাক্তার নিশিকান্ত দুবে। তাঁর দাবি, এই মাসেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাটনা-হাওড়া বন্দেভারতের সূচনা করবেন। সাংসদের দাবি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপহার!
देवघर बाबा बैद्यनाथ जी आनेवाले श्रद्धालुओं को माननीय प्रधानमंत्री @narendramodi जी का तोहफ़ा,इसी महीने प्रधानमंत्री जी पटना-हावड़ा बंदे भारत ट्रेन को हरी झंडी दिखाकर शुरू करेंगे ।रेल मंत्री अश्विनी वैष्णव जी @AshwiniVaishnaw को बहुत बहुत बधाई ।देवघर से अब हमलोग मात्र 2.30 घंटे… pic.twitter.com/g3EpZItwh7
— Dr Nishikant Dubey (@nishikant_dubey) August 1, 2023
এজন্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে ধন্যবাদ জানিয়েছেন সাংসদ। সাংসদ টুইটে এই বিষয়ে বিস্তারিত জানালেও এখনও রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি। এমনকি কবে এই ররুটে মোদী নয়া বন্দেভারতের উদ্বোধন করবেন তাও স্পষ্ট ভাবে কিছু জানানো হয়নি।
Vande Bharat Express: ২৪ এর আগে আরও ট্রেন
বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে বাংলা বেশ কয়েকটি বন্দেভারত এক্সপ্রেস পাবে বলে খবর। যার মধ্যে হাওড়া-দিল্লি রুট রয়েছে। আর সেই টার্গেট নিয়েই চলছে কাজ।












Click it and Unblock the Notifications