Pakistan Green Line এর থেকে কতটা এগিয়ে Vande Bharat Express? জানলে চমকে যাবেন একেবারে

Vande Bharat Express Vs Pakistan Green Line: ভারতীয় রেল ট্র্যাকে গতি আনতে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা করে নরেন্দ্র মোদী সরকার। একেবারে আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত এই ট্রেন ঘিরে যাত্রীদের উৎসাহ ক্রমশ বাড়ছে। তুলনামূলক টিকিটের দাম বেশি হলেও সেমি বুলেটেই যাত্রা করতে বেশি সাছন্দ্য বোধ করছেন সাধারণ যাত্রীরা।
অনেকেই ভারতের গর্বের এই ট্রেনকে পাকিস্তানের গ্রিন লাইনের সঙ্গে তুলনা করে! সত্যিই কি তাই? কোনও অংশে তুলনা চলে (Vande Bharat Express Vs Pakistan Green Line)?

Vande Bharat Express Vs Pakistan Green Line

Vande Bharat Express Vs Pakistan Green Line: কে এগিয়ে?

২০১৫ সালে পাকিস্তানের গ্রিন লাইন ট্রেন করাচির ক্যান্ট থেকে ইসলামাবাদের মরগলা পর্যন্ত চালানো হয়। সে দেশের অন্যতম প্রিমিয়াম ট্রেন এটি। এতে ফ্রি ওয়াই ফাই, খাওয়া-দাওয়ার সুবিধা, অনবোর্ড মনোরঞ্জনের একাধিক সুবিধা রয়েছে। ৯ থেকে ১০ টি স্টেশনের মধ্যে চলে এই ট্রেন। সময় নেয় ২২ ঘণ্টা। কিন্তু পাকিস্তানের এই প্রিমিয়াম ট্রেনে আরামদায়ক অভিজ্ঞতার মুখোমুখি হন যাত্রীরা।

পাকিস্তানের গ্রিন লাইনে এসি পার্লার পাঁচ বিজনেস কোচ এবং ছয়টি এসি স্ট্যাডার্ড কোচ দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ ১০৫ কিমি প্রতি ঘণ্টা গতিতে ছোটে। ট্রেনের টিকিটের দাম পাকিস্তানের মুদ্রাস্ফীতির উপর নির্ভর করে। বর্তমানে ইকনোমি ক্লাসের জন্য PKR 2,200 থেকে বিজনেস ক্লাসের ভাড়া PKR 6,650 পর্যন্ত। তবে ভারতের বন্দে ভারত এক্সপ্রেস এক্ষেত্রে অনেকটা আগে। সুযোগ সুবিধার দিক থেকে তো বটেই।

Vande Bharat Express Vs Pakistan Green Line: ১৬০ কিমি গতিতে ছুটতে পারে

কিছুক্ষেত্রে এই ট্রেন প্রতি ঘন্টায় ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। সেখানে পাকিস্তানের গ্রিন লাইনের গতি প্রতি ঘিন্টায় মাত্র ১০৫ কিমি। অন্যদিকে বন্দে ভারতে একাধিক আধুনিক সুবিধা আছে। যেমন ১৮০ ডিগ্রি ঘুরতে পারে এমন আসন, সমস্ত কোচে সিসিটিভি এবং প্রত্যেক সিটেই আছে মোবাইল চার্জ দেওয়ার সুবিধা।

পাশাপাশি সেন্সর যুক্ত দরজা সহ একাধিক প্রযুক্তি নির্ভর ব্যবস্থা আছে। টিকিটের দাম রুট অনুযায়ী বদল হয়। তবে এসি চেয়ার কারের টিকিটের দাম ১৫৬৫ টাকা থেকে এক্সিকিইয়টিভি ক্লাসের দাম ২,৮২৫ টাকা হয়। আন্তজাতিক মানকে বজায় রেখেই ট্রেনের ডিজাইন করা হয়েছে।

ফলে কোনও অংশেই ভারতের বন্দে ভারতের থেকে আগে নয় পাকিস্তানের গ্রিন লাইন এক্সপ্রেস। বলে রাখা প্রয়োজন, সেমি বুলেটের সাফল্য মুখ দেখার পরেই ভারতীয় রেলের তরফে আরও একটি ভার্সন লঞ্চ হতে চলেছে। খুব শীঘ্রই ট্রায়ান রান শুরু হবে বন্দে ভারতের স্লিপার ভার্সনে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+