Vande Bharat Express: অযোধ্যা হয়ে বন্দে ভারতে চেপে ঘুরুন তীর্থস্থানগুলি! তাও নামমাত্র খরচে
Vande Bharat Express: দেশের প্রত্যেক কোনায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে বন্দে ভারত। গত কয়েকদিন আগে উত্তরপ্রদেশের গোরখপুর থেকে লখনউয়ের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। এবার আরও বড় উদোগ। বিশেষ করে যারা তীর্থ করতে চান তাদের জন্যে স্বস্তির খবর।
শীঘ্রই অযোধ্যা থেকেও বন্দে ভারত এক্সপ্রেসের ( Vande Bharat Express) সূচনা হবে। আর তা একাধিক তীর্থস্থান ঘুরবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যে সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। তৈরি পরিকল্পনাও।

Vande Bharat Express: তিন তীর্থস্থানকে জুড়বে বন্দে ভারত
আইআরসিটিসি ( IRCTC) বিভিন্ন সময়ে বিভিন্ন প্যাকেজের ঘোষণা করে থাকে! যেখানে একটি ট্রেনে একাধিক তীর্থস্থান ঘুরিয়ে দেখানোর ব্যবস্থা করা হয়। কিন্তু বন্দে ভারতে ( Vande Bharat Express) করে একাধিক তীর্থস্থান দেখার সৌভাগ্য হয়নি। আর সেটাই হতে চলেছে এনার।
প্রথমবারের মতো প্রধান তিনটি তীর্থস্থান শহর- অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী ঘুরে দেখার সুযোগ। তাও আবার কিনা বন্দে ভারতে চেপে। লখনউ থেকে এমনই একটি বন্দে ভারত ট্রেন ছাড়বে। যাতে চেপে দেশের তিনটি তীর্থস্থান ঘুরে দেখার সুযোগ রয়েছে।
Vande Bharat Express: রেল বোর্ডের বৈঠকে আলোচনা
জানা গিয়েছে, নর্দান রেলওয়ে (লখনউ) এর তরফে একটি প্রস্তাব রেলওয়ে বোর্ডকে পাঠানো হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে একটি বৈঠকও হয়েছে। বৈঠকে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও খবর। তবে এই পরিষেবা চালু করার আগে এই বিষয়ে আরও পরীক্ষা চালাবে রেল।
ইন্টিগ্রেটেড কোচ ফ্যাক্টরি চেন্নাই থেকে রেক বরাদ্দ হলে অযোধ্যা, প্রয়াগরাজ, বারাণসী রুটে বন্দে ভারত চালানোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেই খবর।
Vande Bharat Express: সময় এবং রুট
রেলওয়ের খবর অনুযায়ী, বন্দে ভারত লখনউ থেকে সকাল ৬ টার সময় শুরু হবে। যেটি কিনা অযোধ্যা, প্রয়াগরাজ হয়ে বারাণসী পৌঁছবে। মাত্র সাড়ে ৫ ঘন্টায় এই দূরত্ব ভারতের প্রথম সেমি বুলেট সম্পূর্ণ করবে বলে খবর। লখনউ থেকে অযোধ্যায় পৌঁছানোর পর, একটি লাইন সুলতানপুর, প্রতাপগড় হয়ে প্রয়াগরাজ যাবে। অন্যটি বন্দে ভারত এক্সপ্রেসের প্রয়াগরাজ থেকে জাংহাই হয়ে বারাণসী পর্যন্ত একটি রুট নেটওয়ার্ক থাকবে।
Vande Bharat Express: ১১০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন
জানা গিয়েছে, এই রুটে মাত্র ১১০ কিমি গতিতে ছুটবে এই ট্রেন। আগামী দীপাবলির আগে যাতে এই রুট চালু করা যায় সেই লক্ষ্যেই রেল কাজ করছে বলে জানা গিয়েছে। তবে এই রুটে বন্দে ভারতের ভাড়া খুবই কম রাখা হবে বলেজানা গিয়েছে।












Click it and Unblock the Notifications