Vande Bharat Train: ১৬০ কিমি গতিতে ছুটছে বন্দে ভারত, হঠাৎ সিগন্যাল লাল! এরপর...

Vande Bharat Train: দেশের রেলপথে ইতিমধ্যে ঝড় তুলেছে বন্দে ভারত! বিশেষ করে এই ট্রেনের গতি এবং সাছন্দ্য দুটোই নজর কেড়েছে যাত্রীদের। বিমানের থেকেও বেশি বন্দে ভারতে ট্রাভেল করতে বেশি পছন্দ করছে সাধারণ মানুষ। অন্তত এমনটাই ইঙ্গিত সমীক্ষায়। যাত্রী সুরক্ষায় আরও গুরুত্ব দিতে চায় রেলমন্ত্রক। আর তাই বন্দে ভারতের 'কবচ' টেস্ট করল রেলমন্ত্রক।

আগরা রেল ডিভিশনে এই পরীক্ষা করা হয়। আর তাতে ১০০-এ ১০০ পেয়েছে দেশের প্রথম এই সেমি বুলেট ট্রেনটি (Vande Bharat Train) ।একেবারে দেশীয় প্রযুক্তিতে তৈরি করা হয়েছে সংঘর্ষবিরোধী প্রযুক্তি 'কবচ'। বিশেষ করে দু'টি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ এর মাধ্যমে এড়ানো সম্ভব। একাধিক ট্রেনে ইতিমধ্যেই এই প্রযুক্তি লাগানো হয়েছে।

Vande Bharat Train

লাগানো রয়েছে দেশের প্রথম সেমি বুলেট বন্দে ভারতের এক্সপ্রেসেও (Vande Bharat Train)। আগরা রেল ডিভিশনে সেটির পরীক্ষা করা হয়। বিশেষ করে স্বয়ংক্রিয় ব্রেকিং সিস্টেম কতটা কাজ করছে সেটি খতিয়ে দেখেন রেল আধিকারিকরা। আর সেই পরীক্ষায় সফল ভাবে উত্তীর্ণ হয়েছে দেশের নয়া এই প্রিমিয়াম ট্রেন।

গোটা দেশে ৩৪ টি বন্দে ভারত চলছে। প্রতি ঘণ্টায় ১৮০ কিমি ছুটতে পারে এই ট্রেন (Vande Bharat Train)। কিন্তু পরিকাঠামোর অভাবে অনেকটাই কম গতিতে এই ট্রেন চালানো হয়। বর্তমানে বন্দে ভারত শতাব্দী রুটে চালানো হচ্ছে। তবে শীঘ্রই বন্দে ভারতের স্লিপার সংস্করণও চালু করার প্রস্তুতি রয়েছে। আর তা রাজধানী রুটে চালানো হবে বলে জানা গিয়েছে। আর সেই মতো পরিকাঠামো তৈরি করা হচ্ছে বলে জানা গিয়েছে।

আগরা রেল ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, প্রথম পরীক্ষায় লোকো পাইলট ব্রেকের ব্যবহার করেননি। তবুও প্রতি ঘন্টায় 160 কিমি বেগে ছুটে চলা ট্রেনটি লাল সিগন্যাল পেতেই একেবারে স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। তাও আবার কিনা একেবারে 10 মিটার আগে। আট বগির সমস্ত বন্দে ভারত এক্সপ্রেসেই এই ব্যবস্থা চালু রয়েছে।

সেগুলিরও পরীক্ষা করা হবে। যদি লোকো পাইলট অন্য মনস্ক হয়ে যান আর ব্রেক লাগানোর মতো অবস্থা না থাকে তাহলেও নয়া এই সিস্টেম অটোম্যাটিক ভাবেই ট্রেনকে দাঁড় করিয়ে দেবে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক। তবে এই সিস্টেম কাজ করার ক্ষেত্রে বেশ কয়েকটি বিষয়কে মাথায় রাখতে হয়। সেগুলি ঠিক ভাবে কাজ করছে কিনা তা খুবই গুরুত্বপূর্ণ এক্ষেত্রে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+