Vande Bharat Express Train: ১১ ঘণ্টা দেরিতে ছুটল গর্বের সেমি বুলেট! বাতিল হল মঙ্গলের বন্দে ভারত

Vande Bharat Express Train: দ্রুত বদল ঘটছে আবহাওয়ার! উত্তর ভারতে হু হু করছে তাপমাত্রা। সকাল হতেই বিভিন্ন জায়গায় কুয়াশা যাচ্ছে। ফলে একাধিক ট্রেন (Indian Train) দেরিতে চলছে। এমনকি ১১ ঘণ্টা দেরিতে ছুটল ভোপাল থেকে দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেস।

তবে কুয়াশার জন্য নয়, প্রযুক্তিগত বেশ কিছু সমস্যার কারণে এমন অবস্থা হয়েছে বলে দাবি রেলের (Vande Bharat Express Train)। যদিও এই বিষয়ে রেলের তরফে কোনও বার্তা দেওয়া হয়নি বলে অভিযোগ। যার ফলে তীব্র ক্ষোভ তৈরি হয় যাত্রীদের মধ্যে।

Vande Bharat

এক আধিকারিক জানিয়েছেন, ভোপালের রানি কমলাপতি রেলওয়ে স্টেশন থেকে সকাল ৫টা বেজে ৪০ মিনিটে রওনা হয় এই ট্রেন (Vande Bharat Express Train)। সেই মতো আজ সোমবারও দিল্লির হজরত নিজামুদ্দিনের উদ্দেশে আসার কথা ছিল। কিন্তু হঠাত করে প্রযুক্তিগত সমস্যা তৈরি হয় শেষ মুহূর্তে। ফলে সময় মতো আর ছাড়তে পারেনি। প্রায় ১১ ঘণ্টা লেটে চলে ভারতের সেমি বুলেট। এই বিষয়ে যাত্রীদের কোনও তিওথ্য দেওয়া হয়নি বলে অভিযোগ।

স্বভাবতই ক্ষোভ উগরে পরে। লাইনে নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন যাত্রীরা। আর এই ঘটনার পরেই পশ্চিম মধ্য রেলওয়ের (WCR) মুখ্য জনসংযোগ আধিকারিক জানিয়ছেন, অস্বাভাবিক এই দেরির কারণে হজরত নিজামুদ্দিন থেকে রানি কমলাপতি রেলওয়ে স্টেশনে পর্যন্ত যে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর কথা ছিল তা বাতিল করা হয়েছে।

একই সঙ্গে মঙ্গলবার রানি কমলাপতি থেকে নিজামুদ্দিন পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (20171-Vande Bharat Express Train) বাতিল করা হয় বলেও জানানো হয়েছে রেলের তরফে। ফলে চরম সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। অন্যদিকে পশ্চিম মধ্য রেলওয়ের ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক (ভোপাল বিভাগ), নেভাল আগরওয়াল জানিয়েছেন, সমস্যার বিষয়ে জানিয়ে যাত্রীদের বার্তা দেওয়া হয়। ভুল বোঝাবুঝির কারণে যাত্রীদের সমস্যার মধ্যে পড়তে হয়।

জানা গিয়েছে, বন্দে ভারতের (Vande Bharat Express Train) প্রযুক্তি গত সমস্যা মিটিয়ে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, হাওড়া স্টেশনে এমন ঘটনার সাক্ষী যাত্রীরা বহুবার হয়েছেন। যদিও এই সমস্যা এড়াতে পূর্ব রেলের তরফে হাওড়া স্টেশনে বন্দে ভারতের জন্য আলাদা একটি সেকশন তৈরি করা হিয়ছে। যান্ত্রিক সমস্যা মেরামতি সহ রক্ষণানেক্ষনের কাজ করা হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+