Vande Bharat Express Train: খালি আসন নিয়ে ছুটছে ট্রেন, মাথায় হাত রেলের! বন্দে ভারত নিয়ে বড় সিদ্ধান্ত
Vande Bharat Express Train: বন্দে ভারত যাত্রীদের জন্য বড় খবর! রারাণসী পর্যন্ত ছুটবে মেরঠ-লখনউ নয়া সেমি বুলেট। মূলত যাত্রী সংখ্যা বাড়াতেই এহেন সিদ্ধান্ত বলে রেল সূত্রে জানা গিয়েছে। গত কয়েকমাস আগে মেরঠ এবং লখনউ বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন হয়। শুরুর পর থেকে নয়া এই ট্রেনে যাত্রীদের বেশ ভিড় হচ্ছিল।
কিন্তু বর্তমানে যাত্রী না হওয়াটা রীতিমত চ্যালেঞ্জের হয়ে দাঁড়ায় রেল আধিকারিকদের (Indian Rail)। বিশেষ করে লখনউ থেকে মেরঠ থেকে ট্রেনে যাত্রী হলেও ফেরার পথে কার্যত খালি অবস্থাতেই ফিরছে নয়া এই 'বুলেট' (Vande Bharat Express Train) ।

ফলে ক্রমশ রেলের লোকসানের বোঝা বাড়ছিল। আর তা যাতে না হয় সেজন্যে বারাণসী পর্যন্ত এই ট্রেন (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে যাত্রী সংখ্যা অনেকটাই বৃদ্ধি পাবে বলেই আশা রেলের শীর্ষ আধিকারিকদের। তবে এই বিষয়ে সমীক্ষা চালানো হবে বলেই খবর।
Vande Bharat Express Train: লখনউ ডিভিশনের কাছে দায়িত্ব হস্তান্তর
রেলওয়ে লখনউ ডিভিশনকে বিশেষ দায়িত্ব দিয়েছে। উত্তর রেলওয়ে নয়, নয়া সিদ্ধান্তে কেমন প্রভাব তা জানতে বলা হয়েছে। বর্তমানে, মেরঠ থেকে লখনউগামী বন্দে ভারত এক্সপ্রেসে (ট্রেন নম্বর 22490) চেয়ার কার এবং এক্সিকিউটিভ ক্লাসের আসন খালি রয়েছে। ১১ থেকে ১৫ ডিসেম্বর চেয়ারকারে ৩০২, ৩৪৩, ৩৫৩, ৩৪৭ এবং ৩২৪ সিট খালি রয়েছে। একই সঙ্গে এক্সিকিউটিভ আসন খালি রয়েছে, যার সংখ্যা ১২, ১৮, ৩২, ২৮ এবং পাচ আসন।
এই শ্রেণিতে ভাড়া ২৪১৫ টাকা এবং চেয়ারকারে ভাড়া 1,355 টাকা। যাত্রী সংখ্যা এত কম হওয়াতেই ট্রেনটিকে (Vande Bharat Express Train) এখন থেকে বারাণসী পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বলে রাখা প্রয়োজন, চলতি বছরের ৩১ অগাস্ট থেকে মিরট থেকে লখনউ পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস চলে। ভার্চুয়ালের মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়া এই ট্রেনের উদ্বোধন করা হয়।
Vande Bharat Express Train: বাতিল করা হয়েছে নয়াদিল্লি-জয়নগর এক্সপ্রেস
প্রয়াগরাজে শুরু হয়েছে কাজ! আর এই কাজের জন্য বাতিল করা হয়েছে নয়াদিল্লি-জয়নগর এক্সপ্রেস। আজ ১১ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত বাতিল করা হয়েছে। এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালো ভাবে জেনে নিন। এমনকী কন্ট্রোল রুমে ফোন করেও আপডেট জানতে পারেন।












Click it and Unblock the Notifications