Vande Bharat Express Train: দেশের সবথেকে লম্বা রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস! দূরত্ব জানেন কত?

Vande Bharat Express Train: ভারতীয় রেল (Indian rail) ট্র্যাকে বেশ জনপ্রিয় হয়েছে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন। অন্যান্য ট্রেনের তুলনায় সেমি বুলেটের ভাড়া বেশি হলেও এই ট্রেনেই যাত্রা করতেই স্বাচ্ছন্দ্য বোধ করছেন যাত্রীরা। পরিস্থিতি এমন যে বেশ কিছু রুটের বন্দে ভারত এক্সপ্রেসে টিকিট পাওয়াটা একেবারে চ্যালেঞ্জের।

এই অবস্থায় উৎসবের মরশুমেও একাধিক রুটে এই ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় রেলওয়ে। শুধু তাই নয়, দেশের সবথেকে লম্বা রুটেও বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তা চালানো হবে বিহার থেকে। এমনটাই রেল সূত্রে জানা গিয়েছে।

vande bharat

Vande Bharat Express Train: দিল্লি যাওয়া আরও সহজ

দিল্লি এবং পাটনা রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলতে পারে বলে জোর গুঞ্জন। এমনকি এই রুটে সেমি বুলেট ট্রেন চালানোর দাবিও রয়েছে। এবার সেই দাবি পূরণ হতে চলেছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। প্রকাশিত খবর অনুযায়ী, সামনেই দিপাবলী এবং ছট পুজো। এমন সময় বহু মানুষ পরিবারের কাছে ফেরেন। এমনকি বেড়াতেও যান। ফলে ট্রেনের উপর চাপ থাকে। এই অবস্থায় দিল্লি-পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express Train: মোট দূরত্ব ৯৯৪ কিলোমিটার

আর এটাই হবে দেশের সবথেকে লম্বা রুটের বন্দে ভারত এক্সপ্রেস। এই দুই শহরের মধ্যে মোট দূরত্ব ৯৯৪ কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে মোট সময় লাগবে প্রায় সাড়ে ১১ ঘণ্টা। কয়েক দফায় এই স্পেশাল ট্রেন চালানো হবে বলে জানা যাচ্ছে। জানা যাচ্ছে, নয়া এই স্পেশাল ট্রেন নয়া দিল্লি থেকে পাটনার জন্য আগামী ৩০ অক্টোবর, ১লা নভেম্বর, তিন নভেম্বর এবং ৬ নভেম্বর চালানো হবে।

Vande Bharat Express Train: চালানো হবে বন্দে ভারত স্লিপার

যাত্রীদের সুবিধার কথা ভেবেই সবথেকে লম্বা এই রুটে দেশের প্রথম এই সেমি বুলেট চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত দিন নয়া দিল্লি-বারাণসী রুট ছিল বন্দে ভারত এক্সপ্রেসের সবথেকে বড় রুট। দুই রাজ্যের মধ্যে দূরত্ব ৭৭১ কিলোমিটার। আর এই দূরত্ব অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগে প্রায় ৮ ঘণ্টা। বলে রাখা প্রয়োজন, দেশের লম্বা রুটের জন্য বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের ভার্সন বন্দে স্লিপার আনতে চলেছে রেল। একেবারে শেষ পর্যায়ে এই ট্রেন নির্মাণের কাজ। মনে করা হচ্ছে, আগামী বছরের শুরুতেই বাণিজ্যিক ভাবে বন্দে ভারত স্লিপার চলতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+