Vande Bharat Express Train: রেল পরিষেবায় বিপ্লব, ডিসেম্বরেই শিলচর-আগরতলা পর্যন্ত ছুটবে বন্দে ভারত

Vande Bharat Express Train: যাত্রীদের জন্য বড় সুখবর। খুব শীঘ্রই আরও বেশ কয়েকটি রুটে ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। যার মধ্যে অসমের শিলচর এবং ত্রিপুরার রাজধানী আগরতলা (Vande Bharat Express Silchar To Agartala) রয়েছে বলে জানা যাচ্ছে। আগামী কয়েকমাসের মধ্যেই কার্যত এই অসম্ভবকে সম্ভব করতে চলেছে ভারতীয় রেল (Indian Rail)।

আর তা চালু হয়ে গেলে অসম এবং ত্রিপুরা যাওয়া আরও সহজ হবে। এমনকি তুলনামূলক অনেক দ্রুত এই দুই রাজ্যে (Vande Bharat Express Train) পৌঁছানো যাবে বলেও মনে করা হচ্ছে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: শেষ মুহূর্তের কাজ বাকি

ত্রিপুরার রাজ্যসভার সদস্য রাজীব ভট্টাচার্য জানিয়েছেন, শিলচর এবং আগরতলা পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানো হবে। এজন্য যাবতীয় পরিকাঠামো তৈরির কাজ একেবারে শেষ পর্যায়ে। কিছু কাজ একেবারে শেষ মুহূর্তের চলছে বলে জানিয়ছেন রাজ্যসভার ওই সদস্য। তাঁর কথায়, নতুন বন্দে ভারত এক্সপ্রেস চালু হলে উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়ন আরও গতি পাবে। পর্যটক থেকে ব্যবসা, সবেতেই বিপ্লব হবে বলেই মনে করা হচ্ছে।

এই প্রসঙ্গে রাজীব ভট্টাচার্য আরও জানিয়েছেন, উত্তর-পূর্ব রাজ্যগুলির উন্নয়নে বিশেষ নজর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বন্দে ভারত এক্সপ্রেস তাঁর স্বপ্নের প্রকল্পগুলির মধ্যে একটি বলেও এদিন দাবি করেছেন রাজীব।

Vande Bharat Express Train: গুয়াহাটি-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস

ইতিমধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস পেয়েছে অসম। গত ২৯ মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুয়াহাটি-জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন করেন। মাত্র ৫ ঘণ্টা ৩০ মিনিটে এই ট্রেন দুই রাজ্যের মধ্যে চলাচল করে।

NFR প্রধান জনসংযোগ আধিকারিক (CPRO) কপিলাঞ্জল কিশোর শর্মা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এখনও পর্যন্ত NF রেলওয়ে 2708.52 RKM (রুট কিলোমিটার) বিদ্যুতায়নের কাজ সেরে ফেলেছে। যা নেটওয়ার্কের মোট 4260.52 RKM এর 64 শতাংশ। বাকি কাজ দ্রুত করা হচ্ছে বলে জানানো হয়েছে। আর তা হলে কার্যত রেল যোগাযোগে ব ইপ্লব ঘটবে বলেই দাবি।

Vande Bharat Express Train: শিলচর এবং আগরতলা পর্যন্ত চলবে

প্রকাশিত খবর অনুযায়ী, ডিসেম্বরকে মাথায় রেখে লাইনের কাজ দ্রুত করা হচ্ছে। আর তা হয়ে গেলেই শিলচর এবং আগরতলার মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) পরিশজেবা শুরু হবে। তবে কোন রুট দিয়ে এই ট্রেন চলবে তা এখনও স্পষ্ট নয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+